ঢাকা ০১:০১ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ধর্ম যার যার, রাষ্ট্র সবার : রাষ্ট্রপতি ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে তরুণদের সক্রিয় ভূমিকা রাখার আহ্বান প্রধানমন্ত্রীর প্রতিবন্ধী ব্যক্তিদের ভাতা আরও বাড়ানো হবে : প্রধানমন্ত্রী জামালপুরে মন্ত্রী ও সংসদ সদস্যদের সম্মাননা ও উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ ইসলামপুরে নৌকা বাইচের পর এক ব্যক্তির মৃত্যু সাংবাদিক আলিফ হত্যা : বকশীগঞ্জে প্রতিবাদ সভা, বিক্ষোভ মিছিল ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম করলে কঠোর ব্যবস্থা : তথ্য প্রতিমন্ত্রী সৌরবিদ্যুৎ উৎপাদন চাহিদার চাইতে বেশি হওয়ায় শ্রীলঙ্কায় দেশজুড়ে বিদ্যুৎ বিপর্যয় দায়িত্ব নেওয়ার এক সপ্তাহের মধ্যেই বিদায় নিতে হলো ট্রাম্পের নতুন প্রেস সচিবকে হাসপাতাল থেকে ছাড়পত্র পাওয়ার উপযুক্ত পোপ লিও: চিকিৎসকরা

দেওয়ানগঞ্জে ১২০০ ইয়াবাসহ ২ কারবারি আটক

আটক দুই মাদক কারবারি এবং উদ্ধার ইয়াবা ও মোবাইল। ছবি : বাংলারচিঠিডটকম

নিজস্ব প্রতিবেদক, জামালপুর
বাংলারচিঠিডটকম

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার বাঘার চর এলাকা থেকে ১ হাজার ২০০টি ইয়াবা বড়িসহ দু’জন মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব। র‌্যাব-১৪ এর সিপিসি-১, জামালপুরের আভিযানিক দল ৭ অক্টোবর সন্ধ্যায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করে।

আটক মাদক কারবারিরা হলেন- দেওয়ানগঞ্জ উপজেলার বাঘারচর বেপারীপাড়ার মো. শাহ আলীর ছেলে মো. ইব্রাহিম (৩০) ও মৃত আয়নাল হকের ছেলে মো. কবির হোসেন (২৩)।

জানা গেছে, র‌্যাবের জামালপুর ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি অধিনায়ক সহকারী পুলিশ সুপার এম. এম. সবুজ রানা রর নেতৃত্বে একটি আভিযানিক দল ৭ অক্টোবর সন্ধ্যা সোয়া পাঁচটার দিকে দেওয়ানগঞ্জ উপজেলার বাঘারচর এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় বেপারীপাড়া গ্রামের মো. আমিনুর রহমান দুদুর বাড়ির সামনে বাঘারচর-কদমতলী সড়ক থেকে মাদক কারবারি মো. ইব্রাহিম ও মো. কবির হোসেনকে আটক করা হয়।

তাদের কাছ থেকে ১ হাজার ২০০টি কথিত অ্যাম্ফিটামিনযুক্ত ইয়াবা বড়ি ও দু’টি মোবাইল সেট উদ্ধার করা হয়। উদ্ধার ইয়াবার আনুমানিক মূল্য ৩ লাখ ৬০ হাজার টাকা মাত্র।

আটক দুই মাদক কারবারির বিরুদ্ধে দেওয়ানগঞ্জ মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।

র‌্যাবের জামালপুর ক্যাম্পের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ধর্ম যার যার, রাষ্ট্র সবার : রাষ্ট্রপতি

দেওয়ানগঞ্জে ১২০০ ইয়াবাসহ ২ কারবারি আটক

আপডেট সময় ০৪:৪৪:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২০