ঢাকা ০৫:২০ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজনীতিতে আসার আগে নিজেদের যোগ্য হিসেবে গড়ে তুলতে শিক্ষার্থীদের পরামর্শ প্রধানমন্ত্রীর রমজান উপলক্ষে খেজুর, কমলা ও আপেল আমদানিতে শুল্ক কমিয়েছে সরকার সরিষাবাড়ীতে কৃষকের আধা পাকা ধানক্ষেত ধ্বংস সরিষাবাড়ীতে মোটরসাইকেলের ধাক্কায় পথচারী নিহত জামালপুরে হিউম্যান রাইটস ডিফেন্ডার নেটওয়ার্কের সভা অনুষ্ঠিত মহাকাশ গবেষণায় নতুন ইতিহাস : প্রথমবারের মতো মহাকাশযান ধরে ফেলল স্পেসএক্স বঙ্গোপসাগরে নিম্নচাপ : ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার সম্ভাবনা জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলায় ইইউ’র সহযোগিতা বাড়ানোর আহ্বান পরিবেশ প্রতিমন্ত্রীর আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে জামালপুর শহরে বিক্ষোভ মিছিল নৈরাজ্যের প্রতিবাদে সরিষাবাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল

নালিতাবাড়ী সীমান্তে বুনোহাতির মরদেহ উদ্ধার

উদ্ধার হাতির মরদেহ। ছবি : বাংলারচিঠিডটকম

শফিউল আলম লাভলু, নকলা (শেরপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার সীমান্তের পাহাড় থেকে বুনোহাতির মরদেহ উদ্ধার করেছে বন বিভাগ। ৭ সেপ্টেম্বর সকালে স্থানীয়দের মাধ্যমে সংবাদ পেয়ে উপজেলার কাটাবাড়ি এলাকা থেকে ওই মরদেহ উদ্ধার করা হয়।

বন বিভাগ ও স্থানীয় সূত্র জানায়, ৬ সেপ্টেম্বর দিবাগত গভীর রাতে একটি মাদী বয়স্ক বুনোহাতি অসুস্থ অবস্থায় চলতে গিয়ে কাটাবাড়ি এলাকার আব্দুস সাত্তারের বাগান সংলগ্ন এলাকায় পড়ে মরে থাকে। ভোরে স্থানীয় বাসিন্দারা হাতিটির মরদেহ দেখতে পেয়ে বন বিভাগকে খবর দেয়। পরে বন বিভাগের লোকজন ঘটনাস্থল পরিদর্শন করে হাতিটির ময়নাতদন্তের জন্য স্থানীয় প্রাণিসম্পদ বিভাগকে খবর পাঠায়।

বন বিভাগের মধুটিলা রেঞ্জের ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল করিম জানান, হাতিটির পেটের বাম পাশে একটি ছিদ্র্র রয়েছে। যা দেখতে গুলির ছিদ্রের মতো মনে হয়। তবে প্রাণিসম্পদ কার্যালয়ের লোকজন সুরতহাল দেখে বয়স্কজনিত কারণে মৃত্যু হতে পারে বলে মন্তব্য করেছেন।

স্থানীয় নয়াবিল ইউপি চেয়ারম্যান ইউনুছ আলী দেওয়ান জানান, ভোররাতে বার্ধক্যজনিত কারণে হাতিটি মারা যেতে পারে। তবে গুলিতে মারা গেছে কি না তা নিশ্চিত হওয়া যাচ্ছে না।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাজনীতিতে আসার আগে নিজেদের যোগ্য হিসেবে গড়ে তুলতে শিক্ষার্থীদের পরামর্শ প্রধানমন্ত্রীর

নালিতাবাড়ী সীমান্তে বুনোহাতির মরদেহ উদ্ধার

আপডেট সময় ০৭:৪৪:৩৮ অপরাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২০