ঢাকা ০৯:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্কুল শিক্ষার্থীদের জন্য এআই টুল স্বয়ংক্রিয়ভাবে বন্ধ রাখছে গুগল গার্মেন্টস শিল্পের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান : তথ্য প্রতিমন্ত্রী কন্যাশিশুকে ধর্ষণের চেষ্টা, আসামি সাইদুর মুন্সিকে ৮ বছরের জেল সরিষাবাড়ীতে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ৫ নভেম্বর খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী পোশাক শ্রমিকদের নতুন মজুরি বাস্তবায়ন ডিসেম্বরে মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের ভরাডুবি, কংগ্রেসের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা জামালপুরে ১১ শিশুর মুখে হাসি ফোটাল অরফান গিভ শেরপুরে পাখি শিকার বন্ধে বিশেষ অভিযান : একজনকে কারাদন্ড যুবদলনেতা সোহেল রানার উদ্যোগে মশক নিধন, সড়কবাতি সংযোজন

রৌমারীতে র‌্যাবের জামালপুর ক্যাম্পের অভিযানে ইয়াবাসহ ২ কারবারি আটক

আটক দুই মাদক কারবারি। ছবি : বাংলারচিঠিডটকম

নিজস্ব প্রতিবেদক, জামালপুর
বাংলারচিঠিডটকম

কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলার কর্তিমারী এলাকা থেকে ৩ সেপ্টেম্বর ৯০০টি ইয়াবা বড়িসহ দুজন মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব-১৪, সিপিসি-১, জামালপুর।

আটক মাদক কারবারিরা হলেন কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলার ঝাউবাড়ী গ্রামের মৃত আবু বক্করের ছেলে মো. ফুল মিয়া (২৮) ও পূর্ব দুবলাবাড়ী গ্রামের মো. রজব আলীর ছেলে মো. তহর আলী (৩০)।

জানা গেছে, র‌্যাবের জামালপুর ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি অধিনায়ক সহকারী পুলিশ সুপার এম. এম. সবুজ রানা এবং সহকারী পরিচালক মো. আনোয়ার হোসেনের নেতৃত্বে একটি আভিযানিক দল ৩ সেপ্টেম্বর বিকেল সোয়ায় চারটার দিকে কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলার কর্তিমারী এলাকায় অভিযান চালায়। এ সময় কর্তিমারী বাজার পূর্বপাড়া গ্রামের মো. নজরুল ইসলামের বসতবাড়ির একটি কক্ষ থেকে মাদক কারবারি মো. ফুল মিয়া ও মো. তহর আলীকে আটক করা হয়।

তাদের কাছ থেকে ৯০০টি ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধার ইয়াবার আনুমানিক মূল্য ২ লাখ ৭০ হাজার টাকা মাত্র।

আটক দুই মাদক কারবারির বিরুদ্ধে রৌমারী থানায় মামলা দায়ের প্রক্রিয়াধীন।

র‌্যাবের জামালপুর ক্যাম্পের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

আপলোডকারীর তথ্য

স্কুল শিক্ষার্থীদের জন্য এআই টুল স্বয়ংক্রিয়ভাবে বন্ধ রাখছে গুগল

রৌমারীতে র‌্যাবের জামালপুর ক্যাম্পের অভিযানে ইয়াবাসহ ২ কারবারি আটক

আপডেট সময় ১০:০৮:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২০