ঢাকা ০৩:১৮ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকারের প্রশংসা করলেন তাকাইচি ঘূর্ণিঝড় ‘অর্ণব’ মোকাবিলায় ভারতে লোকজনকে সরিয়ে নেওয়া হচ্ছে বাংলাদেশে স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া ফাউন্ডেশনকে ডা. জুবাইদা রহমানের আহ্বান সাংবাদিক আবুল কাশেমের বাসায় চুরি, নগদ টাকা ও স্বর্ণালংকার লুট! যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন: ৪৭০ আসন ও ১২ বিলিয়ন ডলারের লড়াই কেন্দুয়া ইউনিয়ন পরিষদ পরিদর্শন করলেন জেলা প্রশাসক জরায়ু কেটে ফেলার অভিযোগ, এম এ রশীদ হাসপাতালের দুই ডাক্তারের বিরুদ্ধে মামলা দায়ের শেরপুরে এবার ধুম কাছিম উদ্ধার ও অবমুক্ত জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি : প্রধানমন্ত্রী জামালপুরে সিডসের শিখন বিনিময় সফরে এসে সন্তুষ্ট কারিতাস দল

চীনা ভ্যাকসিনের ক্লিনিক্যাল ট্রায়াল শুরু করবে পেরু

বাংলারচিঠিডটকম ডেস্ক : পেরু ২৬ আগস্ট করোনাভাইরাস প্রতিরোধে চীনা ভ্যাকসিনের ক্লিনিক্যাল ট্রায়ালের জন্য স্বেচ্ছাসেবীদের নিবন্ধন শুরু করেছে।

কেয়েটানো হেরেদিয়া এবং সান মার্কোস ইউনিভার্সিটি তাদের ওয়েবসাইটের মাধ্যমে ৬ হাজার স্বেচ্ছাসেবী যাদের বয়স ১৮ থেকে ৭৫ বছর এবং ভাইরাস সংক্রমিত নয়, এমন স্বেচ্ছাসেবীদের ভ্যাকসিন ডোজ গ্রহণের জন্য মনোনীত করবে।

সান মার্কোস ইউনিভার্সিটির রেক্টর অরেস্টেস ক্যাচে সাংবাদিকদের বলেছেন, প্রতিটি ইউনিভার্সিটি ৩ হাজার করে স্বেচ্ছাসেবী নির্বাচিত করবে।

চীনা কোম্পানি সিনোফার্ম এই ভ্যাকসিন উদ্ভাবন করেছে। ইনজেকশনের মাধ্যমে এই ভ্যাকসিন প্রয়োগ করা হবে। ক্লিনিক্যাল ট্রায়ালের দায়িত্বপ্রাপ্ত পেরুভিয়ান গবেষকরা বলেছেন, ভাইরাসটির উহান এবং বেইজিং দুই ধরনের প্যাটার্নের ও একটি প্লেসবো পরপর স্বেচ্ছাসেবীদের পুস করা হবে।

টিভি চ্যানেল এন-কে ক্যাচে বলেন, প্রকল্পের পরিচালনা অংশ বাস্তবায়নে চীন থেকে ৩৮ সদস্যের একটি কারিগরি টিম কয়েক দিনের মধ্যে পেরু আসছেন। ডিসেম্বর পর্যন্ত এই ট্রায়াল চলবে বলে আশা করা হচ্ছে।

প্রেসিডেন্ট মার্টিন ভিজকারা গত সপ্তাহে ঘোষণা দিয়েছেন, তার দেশ চীন, ব্রিটেন, যুক্তরাষ্ট্র ও জার্মানির উদ্ভাবিত ভ্যাকসিনের ক্লিনিক্যাল ট্রায়ালে অংশ নেবে।

পেরুর জনসংখ্যা ৩ কোটি ৩০ লাখ, মহামারিতে মৃত্যুর হিসাবে লাতিন আমেরিকার দেশগুলোর মধ্যে ব্রাজিল ও মেক্সিকোর পরে তৃতীয় অবস্থানে রয়েছে পেরু। দেশটিতে মোট ২৮ হাজার লোকের মৃত্যু হয়েছে, নিবন্ধিত আক্রান্তের সংখ্যা ৬ লাখ।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকারের প্রশংসা করলেন তাকাইচি

চীনা ভ্যাকসিনের ক্লিনিক্যাল ট্রায়াল শুরু করবে পেরু

আপডেট সময় ০১:৪৬:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২০