ঢাকা ১২:১৯ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না : প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনী দিবসে জামালপুরে প্রাক্তন সৈনিকদের আলোচনা সভা অনুষ্ঠিত কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে জামালপুরে মৎস্যজীবী দলের বিক্ষোভ মিছিল ১৩তম জাতীয় এসএমই পণ্যমেলা উপলক্ষ্যে প্রধানমন্ত্রীর বাণী ১৩তম জাতীয় এসএমই পণ্য মেলা উপলক্ষ্যে রাষ্ট্রপতির বাণী মাদক সেবন সংরক্ষণের দায়ে ৩ যুবকের কারাদণ্ড জন্মদিনে প্রধানমন্ত্রীকে শিশু-কিশোরদের শুভেচ্ছা জামালপুরে নারী উদ্যোক্তাকে মারধর, হামলাকারীদের শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন জামালপুরে উদ্বোধন হলো টার্ফ এন্ড ক্যাফে জামালপুরে বিশ্ব শিশু অধিকার দিবস পালিত

করোনাভাইরাসে ভারতে একদিনে মৃত্যু ৭৭১

বাংলারচিঠিডটকম ডেস্ক : করোনাভাইরাসে ভারতে গত ২৪ ঘণ্টায় ৭৭১ জনের মৃত্যু হয়েছে। এসময় রোগী শনাক্ত হয়েছে ৫২ হাজার ৯৭২ জন। ৩ আগস্ট ভারতীয় সংবাদমাধ্যমগুলো এ তথ্য জানায়।

দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছে ১৮ লাখ ৩ হাজার ৬৯৫ জন। এছাড়া মারা গেছেন ৩৮ হাজার ১৩৫ জন। তাছাড়া, এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১১ লাখ ৮৬ হাজার ২০৩ জন।

দেশটিতে গত দেড় সপ্তাহ ধরে দৈনিক ৪৫ হাজারেরও বেশি রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে শনিবার রেকর্ড সর্বোচ্চ ৫৭ হাজার ১১৮ জন শনাক্ত হয়েছে। ২ আগস্ট শনাক্ত হয়েছে ৫৪ হাজার ৭৩৫ জন।

করোনাভাইরাসে সবচেয়ে বেশি আক্রান্ত রাজ্য মহারাষ্ট্র। এরপরই রয়েছে যথাক্রমে তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, দিল্লি, কর্ণাটক, উত্তরপ্রদেশ, পশ্চিমবঙ্গ, তেলেঙ্গানা ও গুজরাট।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না : প্রধানমন্ত্রী

করোনাভাইরাসে ভারতে একদিনে মৃত্যু ৭৭১

আপডেট সময় ১২:২৪:৫৫ অপরাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২০