ঢাকা ১০:৪৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালপুর-ময়মনসিংহ-ঢাকা মহাসড়কের ফুটপাত নেই, সড়কে বালুর স্তূপ শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে মৃত্যুদণ্ডের রায় বাস্তবায়ন চাই : মোস্তাফিজুর রহমান বাবুল নান্দিনায় ক্ষতিকর রং ও ভেজাল সামগ্রী মিশ্রিত মরিচ ধনিয়া গুঁড়া উদ্ধার, ৪ জনকে কারাদণ্ড গাঁজা কারবারিকে সাজা ধর্ষণের দায়ে আসামি ইউনুছের যাবজ্জীবন কারাদণ্ড নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর দালালমুক্ত ভূমিসেবা নিশ্চিতের সুপারিশ স্থায়ী কমিটির ২১ জানুয়ারি প্রথম ধাপে ১০০০ ইউপিতে নির্বাচন : ইসি সচিব মাদারগঞ্জে জাতীয় সমবায় দিবস পালিত বিএনপিনেতা ফিরোজ মিয়ার উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত

সরিষাবাড়ীতে আরো একজন করোনায় আক্রান্ত

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি
বাংলাচিঠিডটকম

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় নতুন করে আরো এক ব্যক্তি করোনায় আক্রান্ত হয়েছেন। তার বাড়ি সরিষাবাড়ী পৌরসভার ধানাটা গ্রামে। ২৯ এপ্রিল ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাব থেকে পাওয়া প্রতিবেদনে তার করোনা পজেটিভ আসে। এ পর্যন্ত সরিষাবাড়ী উপজেলায় চারজন করোনার রোগী শনাক্ত হলো।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা চিকিৎসক গাজী রফিকুল হক এ প্রতিনিধিকে জানান, ২৭ এপ্রিল উপজেলা হাসপাতাল থেকে করোনাসন্দেহে চারজনের নমুনা সংগ্রহ করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে করোনা পরীক্ষার জন্য পাঠানো হয়। ২৯ এপ্রিল আসা প্রতিবেদনে তাদের মধ্যে সরিষাবাড়ী পৌরসভার ধানাটা গ্রামের একজন পুরুষের করোনা পজেটিভ আসে। তার বয়স ৩৬ বছর। বাকি তিনজনের করোনা নেগেটিভ আসে। নতুন করে আক্রান্ত ওই ব্যক্তি উপজেলা হাসপাতাল সংলগ্ন মাস্টার ডায়াগনোস্টিকের মালিকের ছেলে।

তিনি আরো জানান, খবর পেয়ে রাতেই পৌর এলাকার ধানাটা গ্রামের নতুন আক্রান্ত ওই ব্যক্তির বাড়ি ও মাস্টার ডায়াগনোস্টিক সেন্টারটি লকডাউন করা হয়েছে। আক্রান্ত ব্যক্তিকে অ্যাম্বুলেন্সে করে জামালপুর সদর হাসপাতালের স্বতন্ত্র করোনা আইসোলেশন সেন্টারে ভর্তি করা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিহাব উদ্দিন আহমদ এ প্রতিনিধিকে জানান, করোনাভাইরাসে আক্রান্ত ব্যক্তির বাড়ি ও মাস্টার ডায়াগনোস্টিক সেন্টারটি লকডাউন করা হয়েছে। ওই সেন্টারে কর্মরত সকলের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে নির্দেশনা প্রদান করা হয়েছে।

আপলোডকারীর তথ্য

জামালপুর-ময়মনসিংহ-ঢাকা মহাসড়কের ফুটপাত নেই, সড়কে বালুর স্তূপ

সরিষাবাড়ীতে আরো একজন করোনায় আক্রান্ত

আপডেট সময় ১১:০০:৩৪ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২০