ঢাকা ০৯:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর জাপান সফরে উন্নয়ন ও বিনিয়োগ অংশীদারিত্ব জোরদার হয়েছে : হুমায়ুন ইলিশ ধরতে পদ্মা-মেঘনায় জেলেদের ভিড় প্রধানমন্ত্রীর নির্দেশনায় ১ লাখ এতিম শিক্ষার্থীকে সহায়তা দেয়া হবে: সমাজকল্যাণ মন্ত্রী এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ আগামীকাল গারো পাহাড়ে অর্ধলক্ষাধিক পুণ্যার্থীর আলোর মিছিল ৫ নভেম্বরের মধ্যে প্রাথমিকের সব বই সরবরাহের নির্দেশ প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রীর সব জেলায় খাদ্যের মান পরীক্ষাগার স্থাপনে জাইকার সহযোগিতা প্রয়োজন : জনপ্রশাসন উপদেষ্টা চার দিনের সফর শেষে টোকিও ছাড়লেন প্রধানমন্ত্রী জাপানে টয়োটার মোতোমাচি কারখানা পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী আগামী সপ্তাহের নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থীকে বাদ দেওয়ার দাবি ট্রাম্পের

দেওয়ানগঞ্জে মহান শহীদ দিবস পালিত

ভাষা শহীদদের প্রতি ইসলামপুর উপজেলা প্রশাসনের শ্রদ্ধাঞ্জলি। ছবি : বিল্লাল হোসেন মন্ডল

দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

যথাযোগ্য মর্যাদায় জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে।

একুশের প্রথম প্রহরে রাত ১২টা ১ মিনিটে দেওয়ানগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, পৌরসভা, উপজেলা আওয়ামীলীগ, মুক্তিযোদ্ধা সংসদ, মডেল থানা, দেওয়ানগঞ্জ প্রেসক্লাবসহ বিভিন্ন রাজনৈতিক সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন শহীদ বেদীতে পুষ্পস্তবক অর্পণ করেন।

২১ ফেব্রুয়ারি সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রভাতফেরি করা হয়। প্রভাতফেরি শেষে উপজেলা পরিষদ সভাকক্ষে দিবসটির তৎপর্য নিয়ে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা রাজিয়ার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সোলায়মান হোসেন। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ভাষা সৈনিক বদিউর রহমান তালুকদার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দেওয়ান ইমরান, জেলা পরিষদের সদস্য আসলাম হোসেন, দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এম মায়নুল ইসলাম, মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আজাদুর রহমান ভূইয়া, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আফতাব উদ্দিন, মহিলা আওয়ামী লীগের সভানেত্রী নাজনীন বেগম, সাধারণ সম্পাদক রাশেদা আফরোজ রীতু প্রমুখ।

অপরদিকে উপজেলা আওয়ামী লীগ মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সকালে দলীয় কার্যালয়ে আলোচনা সভার আয়োজন করে। আলোচনা সভায় আব্দুল করিমের সভাপতিত্বে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, যুগ্মসাধারণ সম্পাদক আসলাম হোসেন, সৈয়ত আহাম্মেদ সাবু, প্রচারসম্পাদক জাফর আলী মিষ্টি, দপ্তর সম্পাদক আনিসুল ইসলাম মুকুল প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পদক নূরে আলম সিদ্দিকী জুয়েল।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীর জাপান সফরে উন্নয়ন ও বিনিয়োগ অংশীদারিত্ব জোরদার হয়েছে : হুমায়ুন

দেওয়ানগঞ্জে মহান শহীদ দিবস পালিত

আপডেট সময় ০৮:৩১:১৫ অপরাহ্ন, শুক্রবার, ২১ ফেব্রুয়ারী ২০২০