ঢাকা ০৫:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালপুর-ময়মনসিংহ-ঢাকা মহাসড়কের ফুটপাত নেই, সড়কে বালুর স্তূপ শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে মৃত্যুদণ্ডের রায় বাস্তবায়ন চাই : মোস্তাফিজুর রহমান বাবুল নান্দিনায় ক্ষতিকর রং ও ভেজাল সামগ্রী মিশ্রিত মরিচ ধনিয়া গুঁড়া উদ্ধার, ৪ জনকে কারাদণ্ড গাঁজা কারবারিকে সাজা ধর্ষণের দায়ে আসামি ইউনুছের যাবজ্জীবন কারাদণ্ড নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর দালালমুক্ত ভূমিসেবা নিশ্চিতের সুপারিশ স্থায়ী কমিটির ২১ জানুয়ারি প্রথম ধাপে ১০০০ ইউপিতে নির্বাচন : ইসি সচিব মাদারগঞ্জে জাতীয় সমবায় দিবস পালিত বিএনপিনেতা ফিরোজ মিয়ার উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত

নান্দিনায় হাসপাতালের পেছনের নর্দমায় অজ্ঞাত যুবকের মরদেহ

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

জ্যেষ্ঠ প্রতিবেদক
বাংলারচিঠিডটকম

জামালপুর সদর উপজেলার নান্দিনা পূর্ব বাজার এলাকায় একটি ব্যক্তি মালিকানাধীন হাসপাতালের পেছনের নর্দমায় অজ্ঞাত পরিচয়ের এক যুবকের মরদেহ পাওয়া গেছে। ১২ ফেব্রুয়ারি রাত সাড়ে ১১টার দিকে মরদেহটি উদ্ধার করে জামালপুর সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে সদর থানা পুলিশ।

স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, ১২ ফেব্রুয়ারি সন্ধ্যার পর স্থানীয় এক টোকাই জামালপুর সদর উপজেলার নান্দিনা পূর্ব বাজার এলাকায় ব্যক্তি মালিকানাধীন একটি হাসপাতালের পেছনের নর্দমার ময়লাপানিতে এক ব্যক্তিকে পড়ে থাকতে দেখে স্থানীয়দের জানায়। পরে স্থানীয়রা নিশ্চিত হয় যে ওই যুবক জীবিত নেই। তারা সদর থানায় জানালে জামালপুর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাহ মো. শিবলী সাদিক ও সদর থানার ওসি মো. সালেমুজ্জামান পুলিশ ফোর্স নিয়ে রাত ১০টার দিকে ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে সুরতহাল সংগ্রহ করে রাত সাড়ে ১১টার দিকে ময়নাতদন্তের জন্য মরদেহটি জামালপুর সদর হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ। পুলিশ জানিয়েছে, ওই যুবকের বয়স আনুমানিক ৩২ বছর। তার পরনে রয়েছে ফুলহাতা জামা ও ট্রাউজার। শরীরে কোনো আঘাতের চিহ্নও পাওয়া যায়নি। দেখতে বেশ শীর্ণকায়।

ঘটনাস্থলে উপস্থিত জামালপুর সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. আক্তারুজ্জামান বেলাল বাংলারচিঠিডটকমকে জানান, মরদেহ দেখতে ঘটনাস্থলে শত শত লোক ভিড় করলেও কেউ তাকে শনাক্ত করতে পারেনি। তিনি কোথা থেকে কিভাবে এই নর্দমায় এসেছে তা কেউ বলতে পারছেন না।

জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালেমুজ্জামান বাংলারচিঠিডটকমকে বলেন, ‘স্থানীয়রা যুবকটির পরিচয় নিশ্চিত করতে পারেনি। তাকে নর্দমায় পড়ে থাকার বিষয়টি রহস্যজনক বলে মনে হচ্ছে। ময়নাতদন্তের জন্য মরদেহ জামালপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে সদর থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হবে।’

আপলোডকারীর তথ্য

জামালপুর-ময়মনসিংহ-ঢাকা মহাসড়কের ফুটপাত নেই, সড়কে বালুর স্তূপ

নান্দিনায় হাসপাতালের পেছনের নর্দমায় অজ্ঞাত যুবকের মরদেহ

আপডেট সময় ০৩:২৬:৫০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২০