ঢাকা ১১:১৬ অপরাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালপুর-ময়মনসিংহ-ঢাকা মহাসড়কের ফুটপাত নেই, সড়কে বালুর স্তূপ শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে মৃত্যুদণ্ডের রায় বাস্তবায়ন চাই : মোস্তাফিজুর রহমান বাবুল নান্দিনায় ক্ষতিকর রং ও ভেজাল সামগ্রী মিশ্রিত মরিচ ধনিয়া গুঁড়া উদ্ধার, ৪ জনকে কারাদণ্ড গাঁজা কারবারিকে সাজা ধর্ষণের দায়ে আসামি ইউনুছের যাবজ্জীবন কারাদণ্ড নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর দালালমুক্ত ভূমিসেবা নিশ্চিতের সুপারিশ স্থায়ী কমিটির ২১ জানুয়ারি প্রথম ধাপে ১০০০ ইউপিতে নির্বাচন : ইসি সচিব মাদারগঞ্জে জাতীয় সমবায় দিবস পালিত বিএনপিনেতা ফিরোজ মিয়ার উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত

গণমাধ্যম জাতি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে : তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ

বাংলারচিঠিডটকম ডেস্ক : তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ গণমাধ্যমকে রাষ্ট্রের চতুর্থ অঙ্গ হিসেবে অভিহিত করে বলেছেন, জাতি গঠন কাজে জনগণকে উদ্বুদ্ধ করতে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তিনি ২০ জানুয়ারি নগরীর কাওরান বাজারে বাংলা দৈনিক দেশ রূপান্তর পত্রিকা আয়োজিত অনুষ্ঠানে বক্তৃতাকালে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার গণমাধ্যমের বিকাশে গত ১১ বছরে বহু কর্মসূচি বাস্তবায়ন করেছে। এর আগে মন্ত্রী এই বাংলা দৈনিকটির প্রথম বর্ষপূর্তি উপলক্ষে কেক কাটেন।

তথ্যমন্ত্রী তার বক্তৃতায় বলেন, শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের আমলে এদেশে গণমাধ্যমের ব্যাপক বিকাশ ঘটেছে। তিনিই প্রথমবারের মতো দেশে বেসরকারি টেলিভিশন চ্যানেলের অনুমোদন দেন। তিনি বলেন, ৪৫টি টিভি চ্যানেল লাইসেন্স পেয়েছে এবং এখন ৩৪টি চ্যানেল সম্প্রচারে রয়েছে। তিনি আরো বলেন, বাংলাদেশে প্রায় এক হাজার তিনশ’ পত্রিকা রয়েছে এবং অনেকগুলো অনলাইন নিউজ পোর্টাল রয়েছে।

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাসান মাহমুদ বলেন , ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে একটি উন্নত দেশে পরিণত করা আমাদের লক্ষ্য। অবকাঠামো উন্নয়নের মাধ্যমে একটি দেশ উন্নত হতে পারে। কিন্তু আমি মনে করি দেশটাকে একটি সুন্দর ও আলোকিত দেশ হিসাবে গড়ে তোলা প্রয়োজন। তিনি আশা প্রকাশ করেন যে, দৈনিক দেশ রূপান্তর পত্রিকা ভবিষ্যতে তরুণ প্রজন্মের মাঝে মানবিক মূল্যবোধ ও দেশপ্রেম জাগিয়ে তুলে জাতি গঠনে ভূমিকা রাখবে। তথ্যমন্ত্রী পত্রিকাটির সম্পাদক ও প্রকাশকসহ সকল সাংবাদিককে অভিনন্দন জানান।

অনুষ্ঠানে অন্যন্যের মধ্যে রূপায়ণ গ্রুপের চেয়ারম্যান লিয়াকত আলী খান মুকুল, দেশ রূপান্তর পত্রিকার সম্পাদক অমিত হাবিব ও প্রকাশক মাহির আলী খান উপস্থিত ছিলেন।সূত্র:বাসস।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জামালপুর-ময়মনসিংহ-ঢাকা মহাসড়কের ফুটপাত নেই, সড়কে বালুর স্তূপ

গণমাধ্যম জাতি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে : তথ্যমন্ত্রী

আপডেট সময় ০৯:৫৪:৪৬ অপরাহ্ন, সোমবার, ২০ জানুয়ারী ২০২০