ঢাকা ০২:০৭ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে জিঞ্জিরাম নদীর ভাঙন, বিলীন হচ্ছে বসতবাড়ি জামালপুরে ৩ দিনব্যাপী ফল মেলা শুরু জামালপুরে মেয়র পদে নির্বাচন করতে আগ্রহী সোহেল রানা খানের আলোচনা সভা অনুষ্ঠিত জমজমাট আয়োজনে ‘জামালপুর জেলা সমিতি অব নর্থ আমেরিকা ইনক’র অভিষেক অনুষ্ঠিত মাদারগঞ্জে চরাঞ্চলের ২৩০ পরিবার পেল হাঁস-মুরগি জামালপুরে জেসমিন প্রকল্পের সেরা চর্চা বিষয়ক মিডিয়া অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত যমুনায় নিখোঁজ দুই শিশুর মরদেহ উদ্ধার আবৃত্তিতে জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ জামালপুরের মারিয়া জনগণের অর্থ বিদেশে পাচার হতে দেওয়া হবে না : প্রধানমন্ত্রী দ্বিতীয় যমুনা সেতু নির্মাণের দাবি জানালো দেওয়ানগঞ্জবাসী

মুজিব জন্মশতবর্ষের ক্ষণগণনা উপলক্ষে জামালপুর জেলা প্রশাসকের সংবাদ সম্মেলন

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন জামালপুরের জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক। ছবি : মাহমুদুল হাসান মুক্তা

জ্যেষ্ঠ প্রতিবেদক
বাংলারচিঠিডটকম

সংবাদ সম্মেলনের মাধ্যমে জামালপুরে মুজিব শতবর্ষ উদযাপনের ক্ষণগণনা উপলক্ষে জামালপুর জেলা প্রশাসন বিভিন্ন কর্মসূচি ঘোষণা করেছে। ৯ জানুয়ারি বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে মুজিব শতবর্ষের ক্ষণগণনা কাল ১০ জানুয়ারি শুক্রবার বিকেল ৫টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকা থেকে সরাসরি উদ্বোধন করবেন। এ নিয়ে দেশব্যাপী নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে।

জেলা প্রশাসক বলেন, মুজিব শতবর্ষ উদযাপনের ক্ষণগণনার শুরুকে স্মরণীয় করে রাখতে জামালপুর জেলা প্রশাসন দিনব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করেছে। এসব কর্মসূচির মধ্যে রয়েছে ১০ জানুয়ারি জুমার নামাজের পর জেলার প্রতিটি মসজিদে বঙ্গবন্ধুর বিদেহী আত্মার মাগফেরাত কামনা এবং দেশ ও জাতির সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত এবং মন্দির ও অন্যান্য উপাসনালয়ে বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে। বেলা আড়াইটায় শহরের বকুলতলা মোড় থেকে দয়াময়ী মোড়ে অবস্থিত ক্ষণগণনার স্থান পর্যন্ত আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হবে। বিকেল ৩টায় দয়াময়ী মোড়ে মুজিব শতবর্ষের ক্ষণগণনার জাতীয় কর্মসূচি সরাসরি টিভিতে প্রদর্শন করা হবে। বিকেল ৫টায় একই স্থানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য সরাসরি সম্প্রচার অনুষ্ঠান টিভিতে প্রদর্শনের ব্যবস্থা করা হয়েছে। এ ছাড়াও এ উপলক্ষে সন্ধ্যা ৬টায় দয়াময়ী মোড়ে স্থাপিত অস্থায়ী মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এ সব কর্মসূচি উদযাপনে জেলায় কর্মরত সাংবাদিকদের সার্বিক সহযোগিতা কামনা করেন জেলা প্রশাসক।

সংবাদ সম্মেলনে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রাজিব কুমার সরকার, অতিরিক্ত জেলা প্রশাসক তৌহিদ বিন হাসান, সহকারী কমিশনার ও নির্বাহী হাকিম মো. আব্দুল্লাহ আল রনী ও জেলা তথ্য কর্মকর্তা মো. নূরুন্নবী খন্দকার উপস্থিত ছিলেন। জেলায় কর্মরত সাংবাদিকরা এ সংবাদ সম্মেলনে অংশ নেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে জিঞ্জিরাম নদীর ভাঙন, বিলীন হচ্ছে বসতবাড়ি

মুজিব জন্মশতবর্ষের ক্ষণগণনা উপলক্ষে জামালপুর জেলা প্রশাসকের সংবাদ সম্মেলন

আপডেট সময় ০৬:১২:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জানুয়ারী ২০২০