ঢাকা ০৬:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালপুর-ময়মনসিংহ-ঢাকা মহাসড়কের ফুটপাত নেই, সড়কে বালুর স্তূপ শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে মৃত্যুদণ্ডের রায় বাস্তবায়ন চাই : মোস্তাফিজুর রহমান বাবুল নান্দিনায় ক্ষতিকর রং ও ভেজাল সামগ্রী মিশ্রিত মরিচ ধনিয়া গুঁড়া উদ্ধার, ৪ জনকে কারাদণ্ড গাঁজা কারবারিকে সাজা ধর্ষণের দায়ে আসামি ইউনুছের যাবজ্জীবন কারাদণ্ড নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর দালালমুক্ত ভূমিসেবা নিশ্চিতের সুপারিশ স্থায়ী কমিটির ২১ জানুয়ারি প্রথম ধাপে ১০০০ ইউপিতে নির্বাচন : ইসি সচিব মাদারগঞ্জে জাতীয় সমবায় দিবস পালিত বিএনপিনেতা ফিরোজ মিয়ার উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত

প্রধানমন্ত্রীর মর্যাদাপূর্ণ এশিয়ান টাউনস্কেপ জুরিস এওয়ার্ড-২০১৯ গ্রহণ

বাংলারচিঠিডটকম ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১৯ সালের ‘এশিয়ান টাউনস্কেপ জুরিস এওয়ার্ড’ লাভ করেছেন। তাঁর সরকারের বাস্তবায়নাধীন পূর্বাচল নতুন শহর প্রকল্পটির জন্য তিনি এ পুরস্কার অর্জন করেন।

গৃহায়ণ এবং গণপূর্ত মন্ত্রী শ ম রেজাউল করিম এবং উক্ত মন্ত্রণালয়ের সচিব মো. শহীদ উল্লা খন্দোকার ৩০ ডিসেম্বর সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে (পিএমও) মন্ত্রিসভার নিয়মিত বৈঠকের শুরুতে এই সম্মাননা প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে তুলে দেন।

এশিয়া-প্যাসিফিক অঞ্চলে প্রতিবছর যে সকল শহর এবং প্রতিষ্ঠান টেকসই উন্নয়ন অভীষ্ট লক্ষ্যসমূহ অর্জন এবং নিজস্ব ইতিহাস ও সংস্কৃতি রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে তাদের প্রচেষ্টাকে সম্মান জানানোই এই পুরস্কার প্রদানের লক্ষ্য।

সরকারের গৃহায়ণ এবং গণপূর্ত মন্ত্রণালয়ের আওতাধীন এবং রাজধানী উন্নয়ন কতৃর্পক্ষ (রাজউক) বাস্তবায়নাধীন পূর্বাচল নতুন শহর প্রকল্পটি এই পুুরস্কার পায়।

‘এশিয়ান টাউনস্কেপ জুরিস এওয়ার্ড’ প্রদান অনুষ্ঠানটি গত ২৩ নভেম্বর আয়োজক সংস্থা ‘দি এসোসিয়েশন অব ল্যান্ডস্কেপ কনসালটেন্ট, হংকং, চায়না কর্তৃক টেকনোলজিক্যাল এন্ড হাইয়ার এডুকেশন ইনস্টিটিউট হংকং এ অনুষ্ঠিত হয়।

ফুকোওকা এশিয়ান আরবান রিসার্চ সেন্টার, এশিয়ান হ্যাবিট্যাট সোসাইটি এবং এশিয়ান টাউনস্কেপ ডিজাইন সোসাইটির সহায়তায় ইউএন-হ্যাবিটেট রিজোনাল অফিস ফর এশিয়া এন্ড দি প্যাসিফিক প্রতি বছর এ পুরস্কারটি প্রদান করে।

এবছর এশিয়া প্যাসিফিকের ৮টি দেশের সর্বমোট ৩৬টি প্রকল্প এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।

পূর্বাচল নতুন শহর পকল্পের ১৯ নং সেক্টরে নির্মিতব্য থ্রি এল:ল্যাংগুয়েজ, লিবার্টি এবং লিগ্যাসি আইকনিক টাওয়ার প্রকল্প, ১ নং সেক্টরে নির্মিতব্য জাতীয় ক্রিকেট স্টেডিয়াম এবং ৪ নং সেক্টরে নির্মানাধীন বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টার প্রকল্পটি ২০১৯ সালের এশিয়ান টাউনস্কেপ জুরিস এওয়ার্ড পদক প্রাপ্তিতে বিশেষ ভূমিকা পালন করে।

রাজধানীর পূর্বাচলে সর্বমোট ৬ হাজার ২২৭ দশমিক ৩৬ একর জমির ওপর প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে।সূত্র:বাসস।

আপলোডকারীর তথ্য

জামালপুর-ময়মনসিংহ-ঢাকা মহাসড়কের ফুটপাত নেই, সড়কে বালুর স্তূপ

প্রধানমন্ত্রীর মর্যাদাপূর্ণ এশিয়ান টাউনস্কেপ জুরিস এওয়ার্ড-২০১৯ গ্রহণ

আপডেট সময় ০৮:০০:৪৩ অপরাহ্ন, সোমবার, ৩০ ডিসেম্বর ২০১৯