ঢাকা ১০:৪১ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর জাপান সফরে উন্নয়ন ও বিনিয়োগ অংশীদারিত্ব জোরদার হয়েছে : হুমায়ুন ইলিশ ধরতে পদ্মা-মেঘনায় জেলেদের ভিড় প্রধানমন্ত্রীর নির্দেশনায় ১ লাখ এতিম শিক্ষার্থীকে সহায়তা দেয়া হবে: সমাজকল্যাণ মন্ত্রী এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ আগামীকাল গারো পাহাড়ে অর্ধলক্ষাধিক পুণ্যার্থীর আলোর মিছিল ৫ নভেম্বরের মধ্যে প্রাথমিকের সব বই সরবরাহের নির্দেশ প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রীর সব জেলায় খাদ্যের মান পরীক্ষাগার স্থাপনে জাইকার সহযোগিতা প্রয়োজন : জনপ্রশাসন উপদেষ্টা চার দিনের সফর শেষে টোকিও ছাড়লেন প্রধানমন্ত্রী জাপানে টয়োটার মোতোমাচি কারখানা পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী আগামী সপ্তাহের নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থীকে বাদ দেওয়ার দাবি ট্রাম্পের

ইসলামপুরে মহান বিজয় দিবস উদযাপিত

বিজয় দিবসের কুচকাওয়াজ অনুষ্ঠানে ইসলামপুর থানা পুলিশের সালাম গ্রহণ করেন অতিথিবৃন্দ। ছবি : বাংলারচিঠিডটকম

লিয়াকত হোসাইন লায়ন, ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের ইসলামপুর উপজেলায় যথাযোগ্য মর্যাদায় নানা কর্মসূচি ও অনুষ্ঠান আয়োজনের মধ্য দিয়ে ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে।

দিনব্যাপী বিভিন্ন কর্মসূচিতে উপজেলা প্রশাসনের আয়োজনে করা হয়। সকালে ইসলামপুর উচ্চ বিদ্যালয় মাঠে কেন্দ্রীয় শহীদ মিনারে উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, মুক্তিযুদ্ধের স্বপক্ষের বিভিন্ন রাজনৈতিক সংগঠন, উপজেলা প্রেসক্লাবসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ পুস্পস্তবক অর্পণ করে জাতির শ্রেষ্ঠসন্তানদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

পরে পুলিশ, আনসার, স্কাউটস, কাব স্কাউটস ও বিভিন্ন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণের বর্ণাঢ্য কুচকাওয়াজ, শারীরিক করসরত ও সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে বিজয় দিবসের চেতনা তুলে ধরা হয়।

বিজয় দিবসের অনুষ্ঠানে শিক্ষার্থীদের বিজয়ের উল্লাস প্রদর্শন। ছবি : বাংলারচিঠিডটকম

এ সময় উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম জামাল আব্দুন নাসের বাবুল, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মিজানুর রহমান, ইসলামপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. সুমন মিয়া, ইসলামপুর পৌরসভার মেয়র আব্দুল কাদের শেখ, ইসলামপুর সরকারি কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক ফরিদ উদ্দিন আহম্মেদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আইনজীবী আব্দুস ছালাম, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক অধিনায়ক মানিকুল ইসলাম মানিকসহ মুক্তিযোদ্ধা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল খালেক আকন্দ, বিভিন্ন শ্রেণি ও পেশার বিপুল সংখ্যক মানুষ উপস্থিত ছিলেন।

পরে মুক্তিযোদ্ধা পরিবারের মাঝে শাড়ি ও লুঙ্গি বিতরণ করা হয়।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীর জাপান সফরে উন্নয়ন ও বিনিয়োগ অংশীদারিত্ব জোরদার হয়েছে : হুমায়ুন

ইসলামপুরে মহান বিজয় দিবস উদযাপিত

আপডেট সময় ০৬:২৯:৪৪ অপরাহ্ন, সোমবার, ১৬ ডিসেম্বর ২০১৯