ঢাকা ০৪:১৪ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মহাকাশ গবেষণায় নতুন ইতিহাস : প্রথমবারের মতো মহাকাশযান ধরে ফেলল স্পেসএক্স বঙ্গোপসাগরে নিম্নচাপ : ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার সম্ভাবনা জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলায় ইইউ’র সহযোগিতা বাড়ানোর আহ্বান পরিবেশ প্রতিমন্ত্রীর আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে জামালপুর শহরে বিক্ষোভ মিছিল নৈরাজ্যের প্রতিবাদে সরিষাবাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল জামালপুর রেলওয়ে ওভারপাসে রাখা বোমাসদৃশ বস্তুটি বোমাই ছিল, ধ্বংস করেছে সেনাবাহিনী খেলাধুলার মাধ্যমে সামাজিক বিপ্লব ঘটাতে চাই: ক্রীড়া প্রতিমন্ত্রী সচেতনতা বৃদ্ধির মাধ্যমে ডায়াবেটিসের ঝুঁকি অনেকাংশে কমিয়ে আনা সম্ভব : প্রধানমন্ত্রী আসুন সবাই মিলে সুস্থ ও সুন্দর দেশ গড়ে তুলি : রাষ্ট্রপতি তারাকান্দিতে বিএনপির বিক্ষোভ, প্রতিবাদ সভা

মাদারগঞ্জে বাসচাপায় এসএসসি পরীক্ষার্থী ২ ছাত্র নিহত

বাসচাপায় নিহত দুই ছাত্রের মরদেহ। ছবি : বাংলারচিঠিডটকম

জ্যেষ্ঠ প্রতিবেদক
বাংলারচিঠিডটকম

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় যাত্রীবাহী বাসচাপায় মোটরসাইকেল আরোহী এসএসসি পরীক্ষার্থী দুই ছাত্র নিহত হয়েছে। ৯ ডিসেম্বর সকালে মাদারগঞ্জ পৌরসভার পূর্ব দারোগাবাড়ি মোড়ে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো স্থানীয় জুনাইল সুতারপাড়া গ্রামের গেদা মিয়ার ছেলে জাহিদুল ইসলাম (১৬) ও বালিজুড়ি পূর্বপাড়া গ্রামের রুহুল আমিনের ছেলে জুয়েল রানা (১৬)। জাহিদুল স্থানীয় সানসাইন একাডেমি থেকে এবং জুয়েল বালিজুড়ি এফএম উচ্চ বিদ্যালয় থেকে ২০২০ সালের এসএসসি পরীক্ষার্থী ছিলো।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুই ছাত্র জাহিদুল ও জুয়েল ৯ ডিসেম্বর সকালে একই মোটরসাইকেলে ঘুরছিলো। বেলা সাড়ে ১০টার দিকে মাদারগঞ্জ পৌরসভার বালিজুড়ি বাজারের পূর্ব দারোগাবাড়ি মোড়ে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস তাদের মোটরসাইকেলটিকে চাপা দিলে জুয়েল ঘটনাস্থলে নিহত হয়। মোটরসাইকেলের অন্য আরোহী জাহিদুলকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পুলিশ যাত্রীবাহী ওই বাসটিকে আটক করেছে। বাসটির চালক ও হেলপার পালিয়ে গেছে।

মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বাংলারচিঠিডটকমকে বলেন, দুর্ঘটনায় নিহত দুই ছাত্রের মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। পরিবারের আবেদনের প্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে মরদেহ দুটি তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে বাসচালকের বিরুদ্ধে থানায় মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মহাকাশ গবেষণায় নতুন ইতিহাস : প্রথমবারের মতো মহাকাশযান ধরে ফেলল স্পেসএক্স

মাদারগঞ্জে বাসচাপায় এসএসসি পরীক্ষার্থী ২ ছাত্র নিহত

আপডেট সময় ০৪:৩৬:০৫ অপরাহ্ন, সোমবার, ৯ ডিসেম্বর ২০১৯