ঢাকা ০৭:০৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শেরপুরে বাস-সিএনজি সংঘর্ষে নিহত ১, আহত ৪ বাংলাদেশের ৫ অগ্রাধিকার খাতে জাপানি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর ঢাকাকে টোকিওর মতো পরিচ্ছন্ন শহরে রূপান্তর করতে চাই : প্রধানমন্ত্রী জলবায়ু পরিবর্তনকে ‘বৈশ্বিক স্বাস্থ্য জরুরি অবস্থা’ ঘোষণার আহ্বান ল্যানসেটের দুর্নীতি ও দাবানল মোকাবিলায় ব্যর্থতার প্রতিবাদে ইন্দোনেশিয়ায় বিক্ষোভ ঐতিহাসিক ২৮ অক্টোবর উপলক্ষে শেরপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল, সমাবেশ জামালপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল, সমাবেশ নিরাপদ সড়কের জন্য রোড-শো গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকারের প্রশংসা করলেন তাকাইচি ঘূর্ণিঝড় ‘অর্ণব’ মোকাবিলায় ভারতে লোকজনকে সরিয়ে নেওয়া হচ্ছে

সরিষাবাড়ীতে রক্তক্ষয়ী সংঘর্ষ

সরিষাবাড়ী হাসপাতালে চিকিৎসাধীন নারগীস বেগম। ছবি : বাংলারচিঠিডটকম

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের নারী-পুরুষসহ অন্তত ২০ জন আহত হয়েছেন। আহতদের সরিষাবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ২৯ নভেম্বর বিকেলে উপজেলার পোগলদিঘা ইউনিয়নের মানিকপটল গ্রামে এ ঘটনা ঘটে।

জানা যায়, উপজেলার পোগলদিঘা ইউনিয়নের মানিকপটল গ্রামের মৃত কানু শেখের ছেলে আয়নাল শেখের দুই একর জমি প্রতিবেশী মজিবর রহমানের ছেলে মোতালেব রহমান প্রভাব খাটিয়ে জবর দখল করে নেয় ৬ বছর আগে। এ নিয়ে মোতালেব রহমানের (ভোলা মিয়া) সাথে র্দীঘদিন ধরে আয়নাল শেখের বিরোধ চলে আসছিল। জবর দখল করা দুই একর জমির প্রকৃত মালিক আয়নাল শেখ বাদী হয়ে মোতালেব রহমানকে আসামি করে আদালতে মামলা দায়ের করেন। আদালত এ মামলায় গত জুন মাসে আয়নাল শেখের পক্ষে রায় দেন। আদালত থেকে রায় পেয়ে ওই জমি দখলে যাওয়ার চেষ্টা করেন আয়নাল শেখ।

মোতালেব রহমান এলাকার প্রভাবশালী হওয়ায় আদালতের রায় তুয়াক্কা না করে আয়নাল শেখকে হত্যার হুমকি ধামকী দিয়ে আসছিলেন। পরে ২৯ নভেম্বর দুপুরে আয়নাল শেখ তার পরিবারের লোকজন ও স্থানীয় সর্মথক দলবল নিয়ে ওই জমি দখল করে বীজ বপন করেন। এ সংবাদ পেয়ে মোতালেব রহমান সংঘবদ্ধ লাঠিয়াল বাহিনী নিয়ে আয়নাল শেখের লোকজনের উপর চড়াও হয়ে হামলা চালান।

হামলায় উভয় পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে নারী-পুরুষসহ অন্তত ২০ জন আহত হয়। আহতরা হলেন- আব্দুল খালেক (৬০), ফুল মাহমুদ (৫২), সাবলু মিয়া (২৮), মোয়াজ্জেম হেসেন (৩০), নারগিস বেগম (৪০), বন্যা আক্তার (২৮), মেরীনা বেগম (৪১), বিলকিস বেগম (৪৫), হবিবুর রহমান (৪০), লাভলী বেগম (৩৫), রাশেদা বেগম (৪৮), তোফাজ্জল হোসেন (৩৫), জুলেখা বেগম (৫০), কবির মিয়া (৪০) ও আব্দুল্লাহ (৩০)।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শেরপুরে বাস-সিএনজি সংঘর্ষে নিহত ১, আহত ৪

সরিষাবাড়ীতে রক্তক্ষয়ী সংঘর্ষ

আপডেট সময় ০৮:২৫:৫১ অপরাহ্ন, শুক্রবার, ২৯ নভেম্বর ২০১৯