ঢাকা ০৭:৫৩ পূর্বাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব : প্রধানমন্ত্রী টেকসই উন্নয়নের জন্য সমতার সুযোগ নিশ্চিত করতে হবে : তথ্য ও সম্প্রচার মন্ত্রী গৃহভিত্তিক কর্মীদের সোস্যাল মিডিয়া বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত বকশীগঞ্জে কৃষককে হত্যার চেষ্টার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত জামালপুরে লেখক সমিতির স্মারকলিপি পেশ অস্ট্রেলিয়ায় ঐতিহাসিক টেস্ট জয়ে টাইগারদের মন্ত্রিসভার অভিনন্দন স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-এসআরবি আইন, ২০২৬ এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন শেরপুরে ৩ বিএনপি নেতার সাজা বাতিল ও মুক্তির দাবিতে সংবাদ সম্মেলন জামালপুরে ৩০০ দরিদ্র পরিবার পেল দানের মাঝে আনন্দ : মানবতার অনন্য দৃষ্টান্ত জনগণের প্রতি বিভ্রান্তকারীদের নজরে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর

নকলায় যানবাহন চালকদের সাথে ট্রাফিক পুলিশের মতবিনিময়

মতবিনিময় সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ মো. বোরহান উদ্দিন। ছবি : বাংলারচিঠিডটকম

শফিউল আলম লাভলু, নকলা (শেরপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

শেরপুরের নকলা উপজেলায় ভাড়ায় চালিত বিভিন্ন যানবাহন চালকদের সাথে ট্রাফিক পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ১৩ নভেম্বর বিকেলে নকলা-নালিতাবাড়ী ট্রাফিক জোনের আয়োজনে উপজেলা পরিষদের নতুন হলরুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ মো. বোরহান উদ্দিন, ভাইস চেয়ারম্যান মোহাম্মদ সারোয়ার আলম তালুকদার, নকলা-নালিতাবাড়ী ট্রাফিক জোনের পুলিশ পরিদর্শক (টিআই) মো. শাহাব উদ্দিন, টিএসআই মো. নজরুল ইসলাম, এটিএসআই মো. শাহিন এবং শ্রমিকলীগসহ বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ।

নকলা-নালিতাবাড়ী ট্রাফিক জোনের পুলিশ পরিদর্শক (টিআই) মো. শাহাব উদ্দিন বলেন, দুর্ঘটনা এড়াতে ব্যাটারিচালিত সকল যানবাহনের ডান পাশের দরজা একদম বন্ধ করে দিতে হবে এবং সামনের ম্যাজিক এলইডি বাতি উপরের দিকে না দিয়ে নিচের দিকে রাখতে হবে। পরে সড়ক পরিবহনের নতুন আইন সম্পর্কে সকল অবহিত করেন এবং উপস্থিত সকলের মাঝে নতুন আইনের প্রচারপত্র বিতরণ করেন। উপস্থিত সকলেই নতুন আইন মেনে চলার আশ্বাস দেন।

জানা যায়, চালকসনদ না থাকলে ২৫ হাজার টাকা জরিমানা করার বিধান রাখা হয়েছে। এর আগে এ ধরনের অপরাধের সর্বোচ্চ শাস্তি ছিল চার মাসের কারাদন্ড বা ৫০০ টাকা অর্থদন্ড। ১ নভেম্বর থেকে সড়ক পরিবহন আইন-২০১৮ কার্যকর করার জন্য গত ২২ অক্টোবর প্রজ্ঞপন জারি হয়। এরপর বিআরটিএ থেকে আইনটি কার্যকর করতে সকলের কাছে অনুরোধ জানিয়ে বিজ্ঞপ্তি প্রচার শুরু হয়েছে। নিবন্ধন ছাড়া গাড়ি চালালে অনধিক ছয় মাসের জেল বা অনধিক ৫০ হাজার টাকা জরিমানা বা উভয় দন্ডের বিধান রয়েছে। আইনে প্রাণহানীর বিষয়ে সর্বোচ্চ দন্ডের বিধান রাখা হয়েছে।

নতুন আইনে বেপরোয়া বা অবহেলায় গাড়ি চালানোর কারণে কেউ গুরুতর আহত বা কারো প্রাণহানি হলে অপরাধীর সর্বোচ্চ পাঁচ বছর কারাদন্ড বা অনধিক ৫ লাখ টাকা জরিমানা বা উভয় দন্ডের বিধান রাখা হয়েছে। তদন্তে যদি দেখা যায় উদ্দেশ্য প্রণোদিতভাবে চালক বেপরোয়া গাড়ি চালিয়ে হত্যাকান্ড ঘটিয়েছে, তাহলে দন্ডবিধির ৩০২ ধারা অনুযায়ী শাস্তি দেওয়া হবে। অর্থাৎ সর্বোচ্চ সাজা হবে ফাঁসি। তবে এটা তদন্ত সাপেক্ষে এবং তথ্যের ওপর ভিত্তি করে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নির্ধারণ করবে। এটি অজামিনযোগ্য শাস্তি। আগের আইনে ছিল ৩ বছরের কারাদন্ড ও তা জামিনযোগ্য। এছাড়া ঝুঁকিপূর্ণ গাড়ি চালালে ছয় মাসের জেল বা অনধিক ২৫ হাজার টাকা অর্থদন্ড বা উভয় দন্ড দেওয়া হবে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব : প্রধানমন্ত্রী

নকলায় যানবাহন চালকদের সাথে ট্রাফিক পুলিশের মতবিনিময়

আপডেট সময় ০৯:২৯:১৭ অপরাহ্ন, বুধবার, ১৩ নভেম্বর ২০১৯