ঢাকা ১১:৪৬ পূর্বাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জনগণের অর্থের প্রতিটি পয়সা দেশের স্বার্থে ব্যয় করতে হবে: প্রধানমন্ত্রী তথ্য কমপ্লেক্স নির্মাণ করা হবে ৬৪ জেলায় : তথ্য প্রতিমন্ত্রী পূজা মণ্ডপে নিরাপত্তা জোরদারের আহ্বান মিল্লাতের জাতীয় পর্যায়ে ১৮ দিবসসহ অন্যান্য দিবস পালনে সরকারের নতুন নির্দেশনা ইসলামপুরে আলাই বিলে শিশু নিখোঁজ মাদারগঞ্জে পানিতে ডুবে প্রাণ গেল ১৬ মাসের শিশু রাতুলের নকলায় মুক্তিযোদ্ধার ভাতা নিয়ে বিরোধ, দ্বিতীয় স্ত্রী আদালতে ইসলামপুরে ছাত্রলীগের অপতৎপরতার প্রতিবাদে ছাত্রদলের মশাল মিছিল ফিনল্যান্ডের যুবক ও চা বিক্রেতার মেয়ের অনন্য প্রেম : ধর্ম বদলে শুভ পরিণয় প্রাকৃতিক পরিবেশ এবং হাতি সম্পদকে ব্যবহার করে এ অঞ্চলে বৃহৎ আকারে পর্যটন শিল্প গড়ে উঠতে পারে : বনমন্ত্রী আব্দুল আউয়াল

জামালপুর জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি হেনা, সম্পাদক হাসিনা

জামালপুর জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি আঞ্জুমনোয়ারা বেগম হেনা ও সাধারণ সম্পাদক হাসিনা আকাশ

মাহমুদুল হাসান মুক্তা, জামালপুর প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুর জেলা মহিলা আওয়ামী লীগের নতুন কমিটিতে আঞ্জুমনোয়ারা বেগম হেনাকে সভাপতি এবং হাসিনা আকাশকে সাধারণ সম্পাদক করা হয়েছে। ২৬ অক্টোবর শহরের বকুলতলায় জেলা আওয়ামী লীগ কার্যালয় প্রাঙ্গণে জেলা মহিলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে নতুন কমিটি ঘোষণা করা হয়।

দলীয় সূত্রে জানা গেছে, বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভাপতি সাফিয়া খাতুন জেলা মহিলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনের উদ্বোধন করেন। সম্মেলনের প্রথম অধিবেশনে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সদস্য এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির সভাপতি মির্জা আজম।

জেলা মহিলা আওয়ামী লীগের আহ্বায়ক রাশেদা ফারুকীর সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন তথ্য প্রতিমন্ত্রী চিকিৎসক মো. মুরাদ হাসান, জামালপুর সদর আসনের সংসদ সদস্য প্রকৌশলী মো. মোজাফফর হোসেন, সংসদ সদস্য মো. ফরিদুল হক খান দুলাল, জেলা আওয়ামী লীগের সভাপতি আইনজীবী মুহাম্মদ বাকী বিল্লাহ, সাধারণ সম্পাদক ফারুক আহাম্মেদ চৌধুরী ও বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাধারণ সম্পাদক মাহমুদা বেগম প্রমুখ।

পরে সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে আঞ্জুমনোয়ারা বেগম হেনাকে সভাপতি ও হাসিনা আকাশকে সাধারণ সম্পাদক করে জামালপুর জেলা মহিলা আওয়ামী লীগের নতুন কমিটি ঘোষণা করা হয়।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জনগণের অর্থের প্রতিটি পয়সা দেশের স্বার্থে ব্যয় করতে হবে: প্রধানমন্ত্রী

জামালপুর জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি হেনা, সম্পাদক হাসিনা

আপডেট সময় ০৯:০৩:৫৭ অপরাহ্ন, শনিবার, ২৬ অক্টোবর ২০১৯