ঢাকা ০৩:৫৫ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকারের প্রশংসা করলেন তাকাইচি ঘূর্ণিঝড় ‘অর্ণব’ মোকাবিলায় ভারতে লোকজনকে সরিয়ে নেওয়া হচ্ছে বাংলাদেশে স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া ফাউন্ডেশনকে ডা. জুবাইদা রহমানের আহ্বান সাংবাদিক আবুল কাশেমের বাসায় চুরি, নগদ টাকা ও স্বর্ণালংকার লুট! যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন: ৪৭০ আসন ও ১২ বিলিয়ন ডলারের লড়াই কেন্দুয়া ইউনিয়ন পরিষদ পরিদর্শন করলেন জেলা প্রশাসক জরায়ু কেটে ফেলার অভিযোগ, এম এ রশীদ হাসপাতালের দুই ডাক্তারের বিরুদ্ধে মামলা দায়ের শেরপুরে এবার ধুম কাছিম উদ্ধার ও অবমুক্ত জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি : প্রধানমন্ত্রী জামালপুরে সিডসের শিখন বিনিময় সফরে এসে সন্তুষ্ট কারিতাস দল

জাতির পিতার শতবর্ষই হবে সরিষাবাড়ী পৌরসভার উন্নয়নের স্বর্ণ যুগ : তথ্য প্রতিমন্ত্রী

বক্তব্য রাখেন তথ্য প্রতিমন্ত্রী চিকিৎসক মো. মুরাদ হাসান। ছবি : বাংলারচিঠিডটকম

মমিনুল ইসলাম কিসমত, সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

তথ্য প্রতিমন্ত্রী চিকিৎসক মো. মুরাদ হাসান বলেছেন, উন্নয়নের মহাযাত্রায় আমরা আসন্ন। বঙ্গবন্ধুর ক্ষুধা-দারিদ্র্মুক্ত স্বপ্নের সোনার বাংলা গড়ার শপথ নিয়েই আমাদেরকে এগিয়ে যেতে হবে। ২০২০ সালে জাতির পিতার শতবর্ষই হবে সরিষাবাড়ী পৌরসভার উন্নয়নের স্বর্ণ যুগ। কোনো স্বাধীনতাবিরোধী অপশক্তি জামাত বিএনপি রাজাকার উন্নয়নের বাধা হয়ে এই বাংলার মাটিতে দাঁড়াতে পারবে না।

৩০ আগস্ট বিকালে পৌরসভার বিভিন্ন উন্নয়নমূলক কাজের উদ্বোধন ও দোয়া মাহফিল উপলক্ষে পৌরসভা আয়োজিত পৃথক দুটি আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তথ্য প্রতিমন্ত্রী মো. মুরাদ হাসান।

প্রতিমন্ত্রী মুরাদ হাসান বলেন, সরিষাবাড়ী পৌরসভা ২৫ বছরের কলঙ্ক অধ্যায় আমরা শেষ করেছি। ওই সময়গুলোতে পৌরসভায় কোনো উন্নয়ন হয়নি হয়েছে লুটপাট। শেখ হাসিনা এখানে নৌকা প্রতীক দিয়েছিলেন। আমরা জনগণের ভোটে নৌকা প্রার্থী রুকুনুজ্জামান রোকনকে বিজয় করেছি। মানুষ উন্নয়নের যে স্বপ্ন দেখে নৌকা প্রতীকে ভোট দিয়েছিলো সেই উন্নয়ন আমরা বাস্তবায়ন করছি। আমরা কথা বলে কারো মন জয় করতে চাইনা, কাজের মাধ্যমে জনগণের মন জয় করতে চাই।

সরিষাবাড়ী পৌরসভার মেয়র রুকুনুজ্জামান রোকনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ছানোয়ার হোসেন বাদশা, সহসভাপতি মুক্তিযোদ্ধা এম এ লতিফ, যুগ্মসম্পাদক এম এ গণি, উপজেলা নির্বাহী কর্মকর্তা শিহাব উদ্দিন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবুল কালাম আজাদ, সরিষাবাড়ী কলেজের অধ্যক্ষ ছরোয়ার জাহান, জেলা আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক জহুরুল ইসলাম মানিক প্রমুখ

পরে পৌরসভার পাঁচটি রাস্তা ও দুটি ড্রেনের উন্নয়নমূলক কাজ উদ্ধোধন করে দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া করা হয়।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকারের প্রশংসা করলেন তাকাইচি

জাতির পিতার শতবর্ষই হবে সরিষাবাড়ী পৌরসভার উন্নয়নের স্বর্ণ যুগ : তথ্য প্রতিমন্ত্রী

আপডেট সময় ০৭:১৭:১০ অপরাহ্ন, শনিবার, ৩১ অগাস্ট ২০১৯