ঢাকা ০১:৪৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শেরপুরে বাস-সিএনজি সংঘর্ষে নিহত ১, আহত ৪ বাংলাদেশের ৫ অগ্রাধিকার খাতে জাপানি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর ঢাকাকে টোকিওর মতো পরিচ্ছন্ন শহরে রূপান্তর করতে চাই : প্রধানমন্ত্রী জলবায়ু পরিবর্তনকে ‘বৈশ্বিক স্বাস্থ্য জরুরি অবস্থা’ ঘোষণার আহ্বান ল্যানসেটের দুর্নীতি ও দাবানল মোকাবিলায় ব্যর্থতার প্রতিবাদে ইন্দোনেশিয়ায় বিক্ষোভ ঐতিহাসিক ২৮ অক্টোবর উপলক্ষে শেরপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল, সমাবেশ জামালপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল, সমাবেশ নিরাপদ সড়কের জন্য রোড-শো গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকারের প্রশংসা করলেন তাকাইচি ঘূর্ণিঝড় ‘অর্ণব’ মোকাবিলায় ভারতে লোকজনকে সরিয়ে নেওয়া হচ্ছে

শেরপুরে ডেঙ্গু প্রতিরোধে জেলা পরিষদের মশক নিধন অভিযান

ডেঙ্গু প্রতিরোধে শেরপুর জেলা পরিষদের মশক নিধন অভিযান চালানো হয়। ছবি : বাংলারচিঠিডটকম

সুজন সেন, নিজস্ব প্রতিবেদক, শেরপুর
বাংলারচিঠিডটকম

শেরপুরে ডেঙ্গু প্রতিরোধে জেলা পরিষদের উদ্যোগে মশক নিধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়েছে। ৬ আগস্ট দুপুরে সদর উপজেলা পরিষদ প্রাঙ্গণে ওই অভিযানের উদ্বোধন করেন জেলা পরিষদ চেয়ারম্যান হুমায়ুন কবীর রুমান। ওইসময় মশক নিধনে ফগার মেশিন দিয়ে উপজেলা পরিষদ প্রাঙ্গণ, জেলা পরিষদ প্রাঙ্গণসহ বেশ কয়েকটি জায়গায় স্প্রে করা হয়।

অভিযানকালে জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (উপ-সচিব) সাইয়েদ এ জেড মোরশেদ আলী, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ছানুয়ার হোসেন ছানু, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ফিরোজ আল মামুন, জেলা আওয়ামী লীগের সহসভাপতি মুক্তিযোদ্ধা আব্দুল খালেক, জেলা যুবলীগের সভাপতি ও কামারেরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান হাবিব, সদর উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান বায়েযীদ হাসান, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান সাব্বির হোসেন খোকন, সদস্য আইনজীবী ফারহানা পারভীন মুন্নী, আব্দুল হান্নান ও সানোয়ার হোসেনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

জেলা পরিষদ চেয়ারম্যান হুমায়ুন কবীর রুমান জানান, ডেঙ্গু প্রতিরোধে ওই মশক নিধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান পর্যায়ক্রমে শহরের বিভিন্ন জায়গায় পরিচালিত হবে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শেরপুরে বাস-সিএনজি সংঘর্ষে নিহত ১, আহত ৪

শেরপুরে ডেঙ্গু প্রতিরোধে জেলা পরিষদের মশক নিধন অভিযান

আপডেট সময় ০৭:৩১:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অগাস্ট ২০১৯