ঢাকা ০৭:০৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শেরপুরে বাস-সিএনজি সংঘর্ষে নিহত ১, আহত ৪ বাংলাদেশের ৫ অগ্রাধিকার খাতে জাপানি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর ঢাকাকে টোকিওর মতো পরিচ্ছন্ন শহরে রূপান্তর করতে চাই : প্রধানমন্ত্রী জলবায়ু পরিবর্তনকে ‘বৈশ্বিক স্বাস্থ্য জরুরি অবস্থা’ ঘোষণার আহ্বান ল্যানসেটের দুর্নীতি ও দাবানল মোকাবিলায় ব্যর্থতার প্রতিবাদে ইন্দোনেশিয়ায় বিক্ষোভ ঐতিহাসিক ২৮ অক্টোবর উপলক্ষে শেরপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল, সমাবেশ জামালপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল, সমাবেশ নিরাপদ সড়কের জন্য রোড-শো গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকারের প্রশংসা করলেন তাকাইচি ঘূর্ণিঝড় ‘অর্ণব’ মোকাবিলায় ভারতে লোকজনকে সরিয়ে নেওয়া হচ্ছে

ইসলামপুরে যমুনার দুর্গম চর মন্নিয়া আশ্রয়ন কেন্দ্র বিলীন হওয়ার পথে

ইসলামপুরের চর মন্নিয়া আশ্রয়ন কেন্দ্র এলাকায় যমুনার ভাঙ্গন তীব্র আকার ধারন করেছে। ছবি : লিয়াকত হোসাইন লায়ন

ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের ইসলামপুর উপজেলায় যমুনার নদী ভাঙ্গন কেড়ে নিল বেলগাছা ইউনিয়নের পাঁচশতাধিক পরিবারের ঘরবাড়ি ও বসতভিটা। এবার অসহায় হত দরিদ্র পরিবারের শেষ আশ্রয়স্থল চর মন্নিয়া আশ্রয়ন কেন্দ্রটিও যমুনাগর্ভে বিলীন হওয়ার পথে। ওই আশ্রয়ন কেন্দ্রের দুইশতাধিক পরিবার মানবেতর জীবনযাপন করছে।

জানা গেছে, ২০১৭ সালে ভুমিহীন পরিবারের জন্য নির্মিত হয়েছিল আশ্রয়ন কেন্দ্র আদর্শ গ্রামটি। এতে প্রায় দুই শতাধিক ভুমিহীন পরিবার সরকারী ভাবে মাথাগুজার ঠাই হয়েছিল। এবারে অতি বন্যা ও তীব্র স্রোতে আদর্শ গ্রামটি নদী ভাঙ্গনের কবলে পরে দুই শতাধিক পরিবারের আশ্রয়স্থল নদীর গর্ভে বিলীন হওয়ায় মানবেতর জীবন যাপন করছে। অন্যদিকে এবারের ভয়াবহ বন্যায় নদী ভাঙ্গনের শিকার হয়ে সিন্দুরতলী ও শিলদহ গ্রামের দুইশতাধিক পরিবারের বসতভিটাসহ যাবতীয় মালামাল যমুনার তীব্র স্রোতে ভেসে গেছে। গত সপ্তাহে রাতের আঁধারে হঠাৎ বন্যার তীব্র স্রোতে ভয়াবহ তান্ডব হওয়ায় দিশেহারা হয়ে পড়েছিলেন ওই চরের দুইশতাধিক বাসিন্দা।

বর্তমানে ওই পরিবার গুলো প্রজাপতি নির্মাণাধীন একটি গুচ্ছ গ্রামের উঁচু ভিটিতে খোলা আকাশের নিচে আশ্রয় নিলেও স্মরণ কালের ভয়াবহ বন্যায় শীলদহের মতোই মন্নিয়া, বরুল গ্রামের দেড় শতাধিক বাড়িঘর নদীর গর্ভে বিলীন হয়ে অসহায় পরিবারগুলো মানবেতর জীবন যাপন করছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শেরপুরে বাস-সিএনজি সংঘর্ষে নিহত ১, আহত ৪

ইসলামপুরে যমুনার দুর্গম চর মন্নিয়া আশ্রয়ন কেন্দ্র বিলীন হওয়ার পথে

আপডেট সময় ০৬:৩৯:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুলাই ২০১৯