ঢাকা ০৯:০৯ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকারের প্রশংসা করলেন তাকাইচি ঘূর্ণিঝড় ‘অর্ণব’ মোকাবিলায় ভারতে লোকজনকে সরিয়ে নেওয়া হচ্ছে বাংলাদেশে স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া ফাউন্ডেশনকে ডা. জুবাইদা রহমানের আহ্বান সাংবাদিক আবুল কাশেমের বাসায় চুরি, নগদ টাকা ও স্বর্ণালংকার লুট! যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন: ৪৭০ আসন ও ১২ বিলিয়ন ডলারের লড়াই কেন্দুয়া ইউনিয়ন পরিষদ পরিদর্শন করলেন জেলা প্রশাসক জরায়ু কেটে ফেলার অভিযোগ, এম এ রশীদ হাসপাতালের দুই ডাক্তারের বিরুদ্ধে মামলা দায়ের শেরপুরে এবার ধুম কাছিম উদ্ধার ও অবমুক্ত জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি : প্রধানমন্ত্রী জামালপুরে সিডসের শিখন বিনিময় সফরে এসে সন্তুষ্ট কারিতাস দল

দেওয়ানগঞ্জে পুষ্টি চাহিদা পূরণে উপকারভোগীদের মাঝে মুরগি বিতরণ

দেওয়ানগঞ্জে আইওয়াইসিএফ এর উপকারভোগীদের মাঝে মুরগি বিতরণ করা হয়। ছবি : বাংলারচিঠিডটকম

নিজস্ব প্রতিবেদক, জামালপুর
বাংলারচিঠিডটকম

গর্ভবতী মা, প্রসূতি মা এবং দুই বছরের নীচে শিশুদের প্রাণিজ আমিষের মাধ্যমে পুষ্টি চাহিদা পূরণের লক্ষ্যে উন্নয়ন সংঘের এনএসভিসি প্রকল্পের আওতায় ইনফ্যান্ট এন্ড ইয়ং চাইল্ড ফিডিং (আইওয়াইসিএফ) এর উপকারভোগীদের মাঝে মুরগি বিতরণ করা হয়েছে। ১১ জুন জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার চিকাজানী ইউনিয়নের খোলাবাড়ি গ্রামে মুরগি বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উন্নয়ন সংঘের নির্বাহী পরিচালক মো. রফিকুল আলম মোল্লা, মানবসম্পদ বিভাগের পরিচালক জাহাঙ্গীর সেলিম, উপজেলা সমন্বয়কারী শরীফ উদ্দীনসহ সংস্থার অন্যান্য কর্মীবৃন্দ।

ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের সাথে অংশীদারিত্বের ভিত্তিতে উন্নয়ন সংঘ কর্তৃক বাাস্তবায়নাধীন দেওয়ানগঞ্জ ও ইসলামপুর উপজেলার দুই হাজার ১৫টি পরিবারের মাঝে মোট আট হাজার ৬০টি মুরগি এবং দুই হাজার ১৫টি মোরগ বিতরণ করা হচ্ছে। প্রতিটি পরিবারে চারটি মুরগি ও একটি মোরগ দেওয়া হয়। প্রতিটি মুরগির ওজন ৭৫০ গ্রাম থেকে ৮০০ গ্রামের মধ্যে।

সরেজমিনে গিয়ে দেখা যায়, মুরগিগুলো ওজন করে দেওয়া হচ্ছে। নির্ধারিত ওজনের কম হলে ভেন্ডারকে ফেরত দেওয়া হয় বলে বিতরণকারীরা জানান। ১২ থেকে ১৬ সপ্তাহ বয়সী মুরগি দেওয়ার সাথে সাথে মুরগি পালনের নিয়মাবলী জানানো হয়। ২০ সপ্তাহ বয়স হলে মুরগিগুলো ডিম দেওয়া শুরু করবে বলে জানা যায়।

মুরগি পেয়ে উপকারভোগীরা সারিবদ্ধভাবে বসে আছে। ছবি : বাংলারচিঠিডটকম

মুরগি পেয়ে আনন্দে উচ্ছ্বসিত উপকারভোগীরা জানান, নিজেদের পুষ্টি পূরণের পাশাপাশি সংসারে বাড়তি আয়ের সুযোগ সৃষ্টি হবে।

উন্নয়ন সংঘের নির্বাহী পরিচালক রফিকুল আলম মোল্লা বলেন, জামালপুরের পুষ্টি পরিস্থিতি অত্যন্ত নাজুক। এই অবস্থা উত্তরণে আমরা এনএসভিসি প্রকল্পের মাধ্যমে অন্যান্য কাজের পাশাপাশি সুস্থ মা সবল শিশু অর্জনে এই কার্যক্রম বাস্তবায়ন করছি। ওয়ার্ল্ড ভিশন জামালপুর সদর উপজেলায় একই কাজ করছে বলে তিনি এই প্রতিনিধিকে জানান।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকারের প্রশংসা করলেন তাকাইচি

দেওয়ানগঞ্জে পুষ্টি চাহিদা পূরণে উপকারভোগীদের মাঝে মুরগি বিতরণ

আপডেট সময় ০৮:৪৮:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ জুন ২০১৯