ঢাকা ১০:৪৭ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডিজেল মজুতের দায়ে যুবকের ৭ দিনের জেল মাদারগঞ্জে অন্তঃসত্ত্বা গৃহবধূর মৃত্যু, বাবার দাবি হত্যা  বকশীগঞ্জে কতিপয় শিক্ষকের বিরুদ্ধে ক্লাস বাদ দিয়ে পাম্পে লাইনে দাঁড়িয়ে তেল সংগ্রহের অভিযোগ!   সংবাদপত্রের স্বাধীনতার প্রতি সরকারের দৃঢ় অবস্থান ব্যক্ত করলেন প্রধানমন্ত্রী বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলের আশ্বাস দিল ইরান জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত রয়েছে, ‘প্যানিক বায়িং’ থেকে বিরত থাকার আহ্বান তথ্য উপদেষ্টার সাংবাদিক প্রবেশে কেন্দ্র সচিবের নিষেধাজ্ঞা মাদারগঞ্জে যমুনার বালুর চরে ফিরেছে সবুজ প্রাণ মাদকাসক্ত ছেলেকে ধরিয়ে দিলেন মা, হল ছয় মাসের জেল জুলাই সনদের প্রতিটি অক্ষর, প্রতিটি শব্দ বাস্তবায়ন করা হবে : প্রধানমন্ত্রী

বকশীগঞ্জে বোরো চাল সংগ্রহ অভিযান শুরু

বকশীগঞ্জে বোরো চাল সংগ্রহ অভিযানের উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুর রউফ তালুকদার। ছবি : বাংলারচিঠিডটকম

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় চলতি বোরো মওসুমের বোরো চাল সংগ্রহ অভিযান শুরু হয়েছে। ১৬ মে দুপুর ১২টায় উপজেলা খাদ্য গুদামে বোরো চাল সংগ্রহ অভিযানের উদ্বোধন করা হয়। উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুর রউফ তালুকদার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চাল সংগ্রহ অভিযানের উদ্বোধন করেন।

উদ্বোধনের সময় বকশীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দেওয়ান মোহাম্মদ তাজুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বিজয়, উপদেষ্টা নুরুল আমিন ফোরকান, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক সোহানা বিলকিস, খাদ্য গুদাম কর্মকর্তা গুলসানা খাতুন, খাদ্য পরিদর্শক শামীমা নাসরিন, বগারচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম লিচু, সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহমুদুল আলম বাবু, আওয়ামী লীগ নেতা ওমর আল ফারুকসহ মিল মালিকরা উপস্থিত ছিলেন।

উপজেলা খাদ্য গুদাম কর্মকর্তা গুলসানা খাতুন জানান, চলতি মওসুমে চাল প্রতি কেজি ৩৬ টাকা দরে এক হাজার ৪২৭ মেট্রিক টন, ধান প্রতি কেজি ২৬ টাকা দরে ৩৮৬ মেট্রিক টন, গম প্রতি কেজি ২৮ টাকা দরে ৩১ মেট্রিক টন সংগ্রহ করা হবে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ডিজেল মজুতের দায়ে যুবকের ৭ দিনের জেল

বকশীগঞ্জে বোরো চাল সংগ্রহ অভিযান শুরু

আপডেট সময় ০৭:৪৪:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ মে ২০১৯