ঢাকা ০২:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আবৃত্তিতে জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ জামালপুরের মারিয়া জনগণের অর্থ বিদেশে পাচার হতে দেওয়া হবে না : প্রধানমন্ত্রী দ্বিতীয় যমুনা সেতু নির্মাণের দাবি জানালো দেওয়ানগঞ্জবাসী পুড়িয়ে হত্যা : আসামির মৃত্যুদণ্ড, ধর্ষণ : আসামির যাবজ্জীবন কারাদণ্ড জামালপুরে বাল্যবিবাহ-শিশুশ্রম প্রতিরোধে সাংবাদিকদের সঙ্গে এপির মতবিনিময় বীর মুক্তিযোদ্ধা বারী মণ্ডল আর নেই, তাঁর প্রতি রাষ্ট্রীয় সম্মান প্রদর্শন জামালপুরে অংশীজনদের সাথে সমঝোতা স্মারক ও কৃষি যন্ত্রপাতি বিতরণ বিএনপিনেতা জিএস ফিরোজ মিয়ার গণসংযোগ, লিফলেট বিতরণ সংসদ সদস্য শামীম তালুকদারের রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল বকশীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু

জামালপুরে দুজনকে ৪০ হাজার টাকা জরিমানা

জামালপুর প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুর শহরের নিউ কলেজ সড়ক এলাকায় ২১ এপ্রিল দুপুরে অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধের জন্য দুটি দোকানের মালিককে ৪০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। জেলা প্রশাসনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

জানা গেছে, জেলা প্রশাসনের নির্বাহী হাকিম মো. আবু আবদুল্লাহ খান ২১ এপ্রিল দুপুরে শহরের নিউ কলেজ সড়ক এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় মেয়াদোত্তীর্ণ খাদ্য ও মোড়কবিহীন বিস্কুট বিক্রির অপরাধে ভাই ভাই স্বপ্ন স্টোরের মালিক মো. আব্দুল হালিমকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। মো. আব্দুল হালিম (৪২) জামালপুর পৌরসভার রশিদপুর গ্রামের মৃত নূর মামুদের ছেলে। তাকে ২০০৯ সালের ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৫১ ধারায় এ জরিমানা করা হয়।

অপরদিকে একইদিন একই স্থানে জেলা প্রশাসনের নির্বাহী হাকিম মো. আব্দুল্লাহ আল রনী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় অপরিষ্কার-অপরিচ্ছন্ন পরিবেশে খোলা খাবার তৈরি ও পরিবেশনের অপরাধে মো. হযরত আলীকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। মো. হযরত আলী (৪৮) জামালপুর শহরের নয়াপাড়ার মৃত শাহেদ আলীর ছেলে। তাকে ২০০৯ সালের ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৪৩ ধারায় এ জরিমানা করা হয়।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আবৃত্তিতে জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ জামালপুরের মারিয়া

জামালপুরে দুজনকে ৪০ হাজার টাকা জরিমানা

আপডেট সময় ০৮:৫৪:১৪ অপরাহ্ন, রবিবার, ২১ এপ্রিল ২০১৯