ঢাকা ০১:২৬ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকারের প্রশংসা করলেন তাকাইচি ঘূর্ণিঝড় ‘অর্ণব’ মোকাবিলায় ভারতে লোকজনকে সরিয়ে নেওয়া হচ্ছে বাংলাদেশে স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া ফাউন্ডেশনকে ডা. জুবাইদা রহমানের আহ্বান সাংবাদিক আবুল কাশেমের বাসায় চুরি, নগদ টাকা ও স্বর্ণালংকার লুট! যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন: ৪৭০ আসন ও ১২ বিলিয়ন ডলারের লড়াই কেন্দুয়া ইউনিয়ন পরিষদ পরিদর্শন করলেন জেলা প্রশাসক জরায়ু কেটে ফেলার অভিযোগ, এম এ রশীদ হাসপাতালের দুই ডাক্তারের বিরুদ্ধে মামলা দায়ের শেরপুরে এবার ধুম কাছিম উদ্ধার ও অবমুক্ত জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি : প্রধানমন্ত্রী জামালপুরে সিডসের শিখন বিনিময় সফরে এসে সন্তুষ্ট কারিতাস দল

অগ্নিদগ্ধ নুসরাতকে এখনই সিঙ্গাপুরে নেয়া সম্ভব না: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

বাংলারচিঠিডটকম ডেস্ক : স্বাস্থ্য প্রতিমন্ত্রী চিকিৎসক মুরাদ হাসান জানিয়েছেন, অগ্নিদগ্ধ আলিম পরীক্ষার্থী নুসরাত জাহানকে এয়ার অ্যাম্বুলেন্সে তোলার মতো অবস্থা নেই। একজন রোগীকে বিদেশে পাঠাতে গেলে অ্যাম্বুলেন্সে তোলাসহ যে ধকল সইতে হয়, সেই অবস্থায় নেই নুসরাত। এ বিষয়টি বিবেচনা করে তাকে এখনই সিঙ্গাপুরে নেয়া সম্ভব হচ্ছে না। তার অবস্থার কিছুটা উন্নতি হলে সিঙ্গাপুর নেয়া হবে।

১০ এপ্রিল দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে মেয়েটিকে দেখার পর সেখানে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, চিকিৎসকরা সার্বক্ষণিক চেষ্টা করে যাচ্ছে নুসরাতকে সুস্থ করার জন্য। প্রধানমন্ত্রী সার্বক্ষনিক দগ্ধ নুসরাতের খোঁজ খবর নিচ্ছেন। দফায় দফায় চিকিৎসকরা তার আপডেট জানাচ্ছেন। তাকে প্রধানমন্ত্রী সিঙ্গাপুরে নিয়ে উন্নত চিকিৎসা দেওয়ার কথা বলেছেন। এখানকার চিকিৎসকরা সিঙ্গাপুরের বিশেষজ্ঞদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন।

এ সময় চিকিৎসক সামন্ত লাল সেন বলেন, ১০ এপ্রিল সকালে তাকে নিয়ে আমরা আবারো সিঙ্গাপুরের চিকিৎসদের সঙ্গে ভিডিও কনফারেন্স করেছি। তারা আমাদের কাছে কিছু প্রয়োজনীয় কাগজপত্র চেয়েছেন। আমরা তা পাঠিয়েছি। সেখানকার মেডিকেল বোর্ড, আইসিইউ চিকিৎসক, মেট্রোলজিস্ট, প্লাস্টিক সার্জনসহ সব চিকিৎসক মিলে সিদ্ধান্ত নেন- রোগীর এখন যে অবস্থা, তাতে তাকে জার্নি করে সিঙ্গাপুরে নেয়া কঠিন হবে। তাকে বিদেশে নেয়ার ব্যাপারে আরো অপেক্ষা করা উচিত।

৯ এপ্রিলের অপারেশনের ব্যাপারে তিনি বলেন, আমরা যে অপারেশন করেছি, এতে তার শ্বাস-প্রশ্বাস নেয়ার একটা উপায় তৈরি করেছি। তার শরীরের চামড়াটা ফুটো ফুটো হয়ে যাওয়ায় বুকে চাপ ধরেছিল, যার কারণে সে শ্বাস নিতে পারছিল না। আমরা অপারেশন করে শ্বাস নেয়ার ব্যবস্থা করেছি। গতকাল তার অবস্থা যেমন ছিল আজও তেমনি আছে। সিঙ্গাপুর থেকে কোনো খবর এলে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।

এ সময় উপস্থিত ছিলেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাষ্টিক সার্জারী বিভাগীয় প্রধান অধ্যাপক চিকিৎসক রায়হানা আওয়াল সুমী, অধ্যাপক চিকিৎসক নওয়াজেস খাঁন, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনালের এ কে এম নাসিরুদ্দীনসহ অন্য চিকিৎসকরা। সূত্র : ডেইলি বাংলাদেশ

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকারের প্রশংসা করলেন তাকাইচি

অগ্নিদগ্ধ নুসরাতকে এখনই সিঙ্গাপুরে নেয়া সম্ভব না: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

আপডেট সময় ০৭:৫৮:৩৪ অপরাহ্ন, বুধবার, ১০ এপ্রিল ২০১৯