ঢাকা ০৪:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালপুর-ময়মনসিংহ-ঢাকা মহাসড়কের ফুটপাত নেই, সড়কে বালুর স্তূপ শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে মৃত্যুদণ্ডের রায় বাস্তবায়ন চাই : মোস্তাফিজুর রহমান বাবুল নান্দিনায় ক্ষতিকর রং ও ভেজাল সামগ্রী মিশ্রিত মরিচ ধনিয়া গুঁড়া উদ্ধার, ৪ জনকে কারাদণ্ড গাঁজা কারবারিকে সাজা ধর্ষণের দায়ে আসামি ইউনুছের যাবজ্জীবন কারাদণ্ড নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর দালালমুক্ত ভূমিসেবা নিশ্চিতের সুপারিশ স্থায়ী কমিটির ২১ জানুয়ারি প্রথম ধাপে ১০০০ ইউপিতে নির্বাচন : ইসি সচিব মাদারগঞ্জে জাতীয় সমবায় দিবস পালিত বিএনপিনেতা ফিরোজ মিয়ার উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত

৩ এপ্রিল পবিত্র শবে মিরাজ

বাংলারচিঠিডটকম ডেস্ক : ৩ এপ্রিল দিবাগত রাতে পবিত্র শবে মিরাজ। যথাযথ ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্য পরিবেশে ৩ এপ্রিল দিবাগত রাতে সারাদেশে পবিত্র শবে মিরাজ উদযাপিত হবে বলে ইসলামিক ফাউন্ডেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে ২ এপ্রিল জানানো হয়।

ইসলাম ধর্মের বিশ্বাস অনুযায়ী লায়লাতুল মিরাজের রাতেই মহানবী হযরত মুহম্মদ (সা:) সাত আসমান অতিক্রম করে আল্লাহর সাক্ষাৎ লাভ করেন। ধর্মপ্রাণ মুসলমানরা দিনটি ইবাদত-বন্দেগির মাধ্যমে কাটাবেন।

৯ মার্চ থেকে রজব মাস শুরু হওয়ায় ইসলামিক ফাউন্ডেশন গত ৭ মার্চ জাতীয় চাঁদ দেখা কমিটির সভার পর ৩ এপ্রিল সারাদেশে শবে মিরাজ পালনের কথা জানিয়েছিল।

শবে মিরাজ উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে ৩ এপ্রিল আসরের পর বায়তুল মুকাররম জাতীয় মসজিদে ‘লাইলাতুল মিরাজের গুরুত্ব ও তাৎপর্য’ শীর্ষক এক ওয়াজ ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।

সেখানে বায়তুল মুকাররম জাতীয় মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা মুহাম্মদ মহিউদ্দিন কাসেম মিরাজের গুরুত্ব ও তাৎপর্য বিষয়ে জ্ঞানগর্ব আলোচনা করবেন। এতে ইসলামিক ফাউন্ডেশনের সচিব কাজী নূরুল ইসলাম সভাপতিত্ব করবেন । সূত্র : বাসস

আপলোডকারীর তথ্য

জামালপুর-ময়মনসিংহ-ঢাকা মহাসড়কের ফুটপাত নেই, সড়কে বালুর স্তূপ

৩ এপ্রিল পবিত্র শবে মিরাজ

আপডেট সময় ০৮:০০:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২ এপ্রিল ২০১৯