ঢাকা ০৩:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আবৃত্তিতে জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ জামালপুরের মারিয়া জনগণের অর্থ বিদেশে পাচার হতে দেওয়া হবে না : প্রধানমন্ত্রী দ্বিতীয় যমুনা সেতু নির্মাণের দাবি জানালো দেওয়ানগঞ্জবাসী পুড়িয়ে হত্যা : আসামির মৃত্যুদণ্ড, ধর্ষণ : আসামির যাবজ্জীবন কারাদণ্ড জামালপুরে বাল্যবিবাহ-শিশুশ্রম প্রতিরোধে সাংবাদিকদের সঙ্গে এপির মতবিনিময় বীর মুক্তিযোদ্ধা বারী মণ্ডল আর নেই, তাঁর প্রতি রাষ্ট্রীয় সম্মান প্রদর্শন জামালপুরে অংশীজনদের সাথে সমঝোতা স্মারক ও কৃষি যন্ত্রপাতি বিতরণ বিএনপিনেতা জিএস ফিরোজ মিয়ার গণসংযোগ, লিফলেট বিতরণ সংসদ সদস্য শামীম তালুকদারের রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল বকশীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু

ইসলামপুরে বালু উত্তোলনের দায়ে জরিমানা, ড্রেজার ধ্বংস

দুটি ড্রেজার মেশিন আগুন দিয়ে ধ্বংস করা হয়। ছবি : বাংলারচিঠি ডটকম

সাহিদুর রহমান, ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠি ডটকম

জামালপুরের ইসলামপুর উপজেলায় দশানি নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করায় দুটি ড্রেজার মেশিন আগুন দিয়ে ধ্বংস করে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। ৩১ মার্চ দুপুরে নির্বাহী হাকিম ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মিজানুর রহমানের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে এসব মেশিন ধ্বংস করা হয়। এ সময় এক ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

জানা গেছে, ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে উপজেলার গাইবান্ধা ইউনিয়নের দশানি নদী থেকে অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করায় দুটি ড্রেজার মেশিন জব্দ করে। এ সময় এক ড্রেজার মেশিন মালিককে আটক করা হয়। তবে অপর ড্রেজার মেশিন মালিক পালিয়ে যেতে সক্ষম হন। আটক ড্রেজার মেশিন মালিক ওই ইউনিয়নের মরাকান্দি গ্রামের মৃত সদায় মিয়ার ছেলে হাইদর আলী।

পরে নির্বাহী হাকিমের নির্দেশে ড্রেজার মেশিন দুটিতে আগুন দিয়ে ধ্বংস করা হয় এবং হাইদর আলীকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

ড্রেজার মেশিন আগুন দিয়ে ধ্বংস করা হয়। ছবি : বাংলারচিঠি ডটকম

এলাকাবাসী জানায়, ধ্বংস করা ড্রেজার দুইটির মালিক হাইদর আলী ও দুদু মিয়া টুংরাপাড়া দশানি নদীর উপর নির্মাণাধীন সেতু সংলগ্ন ও নদী থেকে অবৈধভাবে দীর্ঘদিন ধরে বালু উত্তোলন করে আসছিলেন।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী হাকিম ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আবৃত্তিতে জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ জামালপুরের মারিয়া

ইসলামপুরে বালু উত্তোলনের দায়ে জরিমানা, ড্রেজার ধ্বংস

আপডেট সময় ০৯:২৮:০৩ অপরাহ্ন, রবিবার, ৩১ মার্চ ২০১৯