ঢাকা ১০:১৯ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরিষাবাড়ীতে মাদক জুয়ার বিরুদ্ধে বিক্ষোভ ও মানববন্ধন টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে জিঞ্জিরাম নদীর ভাঙন, বিলীন হচ্ছে বসতবাড়ি জামালপুরে ৩ দিনব্যাপী ফল মেলা শুরু জামালপুরে মেয়র পদে নির্বাচন করতে আগ্রহী সোহেল রানা খানের আলোচনা সভা অনুষ্ঠিত জমজমাট আয়োজনে ‘জামালপুর জেলা সমিতি অব নর্থ আমেরিকা ইনক’র অভিষেক অনুষ্ঠিত মাদারগঞ্জে চরাঞ্চলের ২৩০ পরিবার পেল হাঁস-মুরগি জামালপুরে জেসমিন প্রকল্পের সেরা চর্চা বিষয়ক মিডিয়া অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত যমুনায় নিখোঁজ দুই শিশুর মরদেহ উদ্ধার আবৃত্তিতে জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ জামালপুরের মারিয়া জনগণের অর্থ বিদেশে পাচার হতে দেওয়া হবে না : প্রধানমন্ত্রী

সরিষাবাড়ীতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত

সরিষাবাড়ীতে পুষ্পস্তবক অর্পণ করে শহীদ মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানান স্বাস্থ্য প্রতিমন্ত্রী চিকিৎসক মুরাদ হাসান। ছবি : বাংলারচিঠি ডটকম

মমিনুল ইসলাম কিসমত, সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠি ডটকম

জামালপুরের সরিষাবাড়ীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত হয়েছে। সকালে মুক্তিযোদ্ধা সংসদ সংলগ্ন মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে সর্বস্তরের মানুষের শ্রদ্ধাঞ্জলি শেষে সরিষাবাড়ী কলেজ মাঠে পুলিশ, আনসার ও শিক্ষার্থীদের অংশগ্রহণে কুচকাওয়াজ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী চিকিৎসক মুরাদ হাসান।

জেলা আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক জহুরুল ইসলাম মানিকের পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান গিয়াস উদ্দিন পাঠান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ছানোয়ার হোসেন বাদশা, সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ হারুন-উর-রশিদ, পৌর মেয়র রুকুনুজ্জামান রোকন প্রমুখ।

সরিষাবাড়ী কলেজ মাঠে শিক্ষার্থীদের দেশাত্মবোধক সাংস্কৃতিক পরিবেশনা। ছবি : বাংলারচিঠি ডটকম

এ সময় উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে দুর্নীতিবিরোধী শপথবাক্য পাঠ করানো হয়। অনুষ্ঠানে শহীদ মুক্তিযোদ্ধাদের পরিবারের সদস্য ও মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হয়। পরে বিজয়ীদের মাঝে অতিথিরা পুরস্কার তুলে দেন।

এ ছাড়া দিবসটি উপলক্ষে দিনব্যাপী কর্মসূচির মধ্যে শিশুদের চিত্রাঙ্কন ও মহিলাদের বালিশ খেলা, প্রীতিক্রীড়া প্রতিযোগিতা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। উপজেলা আওয়ামী লীগ দলীয় কার্যালয়ে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলিসহ পৃথক কর্মসূচি পালন করে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সরিষাবাড়ীতে মাদক জুয়ার বিরুদ্ধে বিক্ষোভ ও মানববন্ধন

সরিষাবাড়ীতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত

আপডেট সময় ০৫:৫৬:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মার্চ ২০১৯