ঢাকা ০৮:২২ পূর্বাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাংলাদেশ আত্মনির্ভরশীল জ্বালানি ব্যবস্থার পথে দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছে : প্রধানমন্ত্রী রামিসা হত্যা মামলার বিচার ৫ থেকে ৭ দিনের মধ্যেই সম্পন্ন হবে: স্বরাষ্ট্রমন্ত্রী মাদরাসাশিক্ষার্থী কন্যাশিশু নিখোঁজ ঈদযাত্রায় রেলে বাড়তি চাপের মধ্যেও শিডিউল বিপর্যয়ের শঙ্কা নেই : রেলমন্ত্রী শেখ রবিউল আলম কিশোরীকে যৌন নিপীড়ন, কৃষক গ্রেপ্তার বর্তমান সরকার একটি উৎপাদনমুখী রাষ্ট্র গঠনে কাজ করছে : শামীম তালুকদার উপাত্ত ছাড়া যে কোনো তথ্য কেবলই ব্যক্তিগত অভিমত : তথ্যমন্ত্রী জামালপুরে জলাবদ্ধতা নিরসনের দাবিতে মহাসড়ক অবরোধ মানবিক রাষ্ট্র প্রতিষ্ঠায় রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন ঘটাতে হবে : প্রধানমন্ত্রী নজরুল মেলা পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী

সরিষাবাড়ীতে তিনজন মোটরসাইকেল চোরা কারবারি আটক

পুলিশের অভিযানে আটক তিনজন মোটরসাইকেল চোরা কারবারি। ছবি : বাংলারচিঠি ডটকম

মমিনুল ইসলাম কিসমত, সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠি ডটকম

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় অভিযান চালিয়ে আন্তঃজেলা মোটরসাইকেল চোরা কারবারির তিন সদস্যকে আটক করেছে পুলিশ। ১৯ মার্চ পৌর এলাকার পৃথক স্থান থেকে তাদেরকে আটক করা হয়। তাদেরকে ২০ মার্চ দুপুরে জামালপুর জেলহাজতে পাঠানো হয়।

আটক চোরা কারবারিরা হলেন সাতপোয়া ইউনিয়নের দাশেরবাড়ী গ্রামের আব্দুল মান্নানের ছেলে হাফিজুর রহমান লিখন (২২), পৌর এলাকার আরামনগর গ্রামের নাজিম উদ্দিনের ছেলে সাব্বির হাসান (২১) ও ধানাটা গ্রামের রহিস উদ্দিনের ছেলে রবিন (১৯)।

সরিষাবাড়ী থানা সূত্রে জানা যায়, চোরা কারবারির একটি দল সরিষাবাড়ীর বিভিন্ন এলাকায় মোটরসাইকেল চুরি করে আসছে। ১৮ মার্চ আওনা ইউনিয়নের ভবানিপুর গ্রামের দলিল লেখক রফিকুল ইসলামের একটি মাহিন্দ্র ১১০ সি সি মোটরসাইকেল আরামনগর এলাকা থেকে চুরি হয়ে যায়। এ ব্যাপারে থানায় একটি সাধারণ ডায়েরি করলে পুলিশের একটি দল বিভিন্ন স্থানে উদ্ধার অভিযান শুরু করে হাফিজুর রহমান লিখনকে আটক করে। পরে তার দেওয়া তথ্যে রবিনের বাড়ি থেকে মোটরসাইকেলটি উদ্ধার করা হয়। এ সময় পৃথক স্থানে আরো অভিযান চালিয়ে রবিন ও সাব্বিরকে আটক করা হয়। ২০ মার্চ দুপুরে তাদেরকে জামালপুর জেলহাজতে পাঠানো হয়।

এ ব্যাপারে সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজেদুর রহমান বলেন, চোরা কারবারির তিন সদস্যকে আটক করে জেল হাজতে পাঠানো হয়েছে। বাকি সদস্যদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশ আত্মনির্ভরশীল জ্বালানি ব্যবস্থার পথে দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছে : প্রধানমন্ত্রী

সরিষাবাড়ীতে তিনজন মোটরসাইকেল চোরা কারবারি আটক

আপডেট সময় ১১:৩২:৪৭ অপরাহ্ন, বুধবার, ২০ মার্চ ২০১৯