ঢাকা ০৬:০৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শেরপুরে বাস-সিএনজি সংঘর্ষে নিহত ১, আহত ৪ বাংলাদেশের ৫ অগ্রাধিকার খাতে জাপানি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর ঢাকাকে টোকিওর মতো পরিচ্ছন্ন শহরে রূপান্তর করতে চাই : প্রধানমন্ত্রী জলবায়ু পরিবর্তনকে ‘বৈশ্বিক স্বাস্থ্য জরুরি অবস্থা’ ঘোষণার আহ্বান ল্যানসেটের দুর্নীতি ও দাবানল মোকাবিলায় ব্যর্থতার প্রতিবাদে ইন্দোনেশিয়ায় বিক্ষোভ ঐতিহাসিক ২৮ অক্টোবর উপলক্ষে শেরপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল, সমাবেশ জামালপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল, সমাবেশ নিরাপদ সড়কের জন্য রোড-শো গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকারের প্রশংসা করলেন তাকাইচি ঘূর্ণিঝড় ‘অর্ণব’ মোকাবিলায় ভারতে লোকজনকে সরিয়ে নেওয়া হচ্ছে

মাদারগঞ্জে জমি নিয়ে সংঘর্ষে মুক্তিযোদ্ধা আহত

হাসপাতালে চিকিৎসাধীন মুক্তিযোদ্ধা নূরুল ইসলাম কেন্টা। ছবি : বাংলারচিঠি ডটকম

জাহিদুর রহমান উজ্জল, মাদারগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠি ডটকম

জামালপুরের মাদারগঞ্জ পৌর এলাকার চাঁদপুর গ্রামে জমি-জমা নিয়ে বিরোধে প্রতিপক্ষের আঘাতে বীর মুক্তিযোদ্ধা নূরুল ইসলাম কেন্টা গুরুতর আহত অবস্থায় মাদারগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছেন। ৬ মার্চ সকালে এ ঘটনা ঘটে।

এলাকাবাসী জানান, মুক্তিযোদ্ধা নূরুল ইসলাম কেন্টার সাথে প্রতিবেশী মৃত সুজা প্রামাণিকের ছেলে মোহাম্মদ আলীর সাথে জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এই নিয়ে কয়েক দফা গ্রাম্য সালিস বৈঠক হলেও মোহাম্মদ আলী সালিস মানতে নারাজ। ৬ মার্চ সকালে মুক্তিযোদ্ধা তার বাড়ির উঠানে গেলে মোহাম্মদ আলীর সাথে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে মোহাম্মদ আলী এবং তার স্ত্রী ও ছেলে মেয়েসহ লাঠিসোটা ও দা দিয়ে কুপিয়ে মুক্তিযোদ্ধা নূরুল ইসলাম কেন্টাকে গুরুতর আহত করে। পরে তাকে মাদারগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

এ ব্যাপারে মুক্তিযোদ্ধা নূরুল ইসলাম কেন্টা বাদী হয়ে মাদারগঞ্জ মডেল থানায় লিখিত অভিযোগ করেছেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শেরপুরে বাস-সিএনজি সংঘর্ষে নিহত ১, আহত ৪

মাদারগঞ্জে জমি নিয়ে সংঘর্ষে মুক্তিযোদ্ধা আহত

আপডেট সময় ০৭:০৭:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ মার্চ ২০১৯