ঢাকা ১০:০৩ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরিষাবাড়ীতে মাদক জুয়ার বিরুদ্ধে বিক্ষোভ ও মানববন্ধন টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে জিঞ্জিরাম নদীর ভাঙন, বিলীন হচ্ছে বসতবাড়ি জামালপুরে ৩ দিনব্যাপী ফল মেলা শুরু জামালপুরে মেয়র পদে নির্বাচন করতে আগ্রহী সোহেল রানা খানের আলোচনা সভা অনুষ্ঠিত জমজমাট আয়োজনে ‘জামালপুর জেলা সমিতি অব নর্থ আমেরিকা ইনক’র অভিষেক অনুষ্ঠিত মাদারগঞ্জে চরাঞ্চলের ২৩০ পরিবার পেল হাঁস-মুরগি জামালপুরে জেসমিন প্রকল্পের সেরা চর্চা বিষয়ক মিডিয়া অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত যমুনায় নিখোঁজ দুই শিশুর মরদেহ উদ্ধার আবৃত্তিতে জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ জামালপুরের মারিয়া জনগণের অর্থ বিদেশে পাচার হতে দেওয়া হবে না : প্রধানমন্ত্রী

সরিষাবাড়ীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কৃষকের মৃত্যু

মমিনুল ইসলাম কিসমত, সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠি ডটকম

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রসুল মিয়া ( ৪০) নামে এক কৃষক মারা গেছেন। তিনি উপজেলার কামরাবাদ ইউনিয়নের হেলানচাবাড়ী গ্রামের দুদু মিয়ার ছেলে। ২৭ ফেব্রুয়ারি সকালে তার নিজ সেচ পাম্প ঘরে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও পারিবারিক সূত্রে জানা যায়, ২৭ ফেব্রুয়ারি সকালে দুদু মিয়া তার নিজ সেচ পাম্প দিয়ে ধান ক্ষেতে পানি দিতে যান। এ সময় সেচ পাম্পটি আগে থেকেই বিদ্যুতায়িত হয়ে থাকায় চালু করার সাথে সাথেই রসুল মিয়া বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সেচ পাম্পের উপরে পড়ে যান। পরিবারের লোকজন তাকে উদ্ধার করে সরিষাবাড়ী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজেদুর রহমান বাংলারচিঠি ডটকমকে বলেন, বিষয়টি নিয়ে এখন পর্যন্ত থানায় কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সরিষাবাড়ীতে মাদক জুয়ার বিরুদ্ধে বিক্ষোভ ও মানববন্ধন

সরিষাবাড়ীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কৃষকের মৃত্যু

আপডেট সময় ০৭:৩৬:৩৫ অপরাহ্ন, বুধবার, ২৭ ফেব্রুয়ারী ২০১৯