ঢাকা ০২:৩২ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকারের প্রশংসা করলেন তাকাইচি ঘূর্ণিঝড় ‘অর্ণব’ মোকাবিলায় ভারতে লোকজনকে সরিয়ে নেওয়া হচ্ছে বাংলাদেশে স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া ফাউন্ডেশনকে ডা. জুবাইদা রহমানের আহ্বান সাংবাদিক আবুল কাশেমের বাসায় চুরি, নগদ টাকা ও স্বর্ণালংকার লুট! যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন: ৪৭০ আসন ও ১২ বিলিয়ন ডলারের লড়াই কেন্দুয়া ইউনিয়ন পরিষদ পরিদর্শন করলেন জেলা প্রশাসক জরায়ু কেটে ফেলার অভিযোগ, এম এ রশীদ হাসপাতালের দুই ডাক্তারের বিরুদ্ধে মামলা দায়ের শেরপুরে এবার ধুম কাছিম উদ্ধার ও অবমুক্ত জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি : প্রধানমন্ত্রী জামালপুরে সিডসের শিখন বিনিময় সফরে এসে সন্তুষ্ট কারিতাস দল

জামালপুরে চেয়ারম্যান পদে ১৩ জনসহ ৮০ জনের মনোনয়নপত্র দাখিল

জামালপুর সদরে চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করেন মো. আবুল হোসেন। ছবি : বাংলারচিঠি ডটকম

জ্যেষ্ঠ প্রতিবেদক, জামালপুর
বাংলারচিঠি ডটকম

১০ মার্চ প্রথম ধাপে উপজেলা পরিষদ নির্বাচনে মনোনয়পত্র দাখিলের শেষ দিনে ১১ ফেব্রুয়ারি জামালপুর জেলার সাতটি উপজেলায় চেয়ারম্যান পদে ১৩ জন মনোনয়নপত্র দাখিল করেছেন। তিনটি উপজেলায় আওয়ামী লীগের একক প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। অন্যদিকে উপজেলা ভাইস চেয়ারম্যান পদে ৪১ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২৬ জন মনোনয়নপত্র দাখিল করেছেন।

জেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, চেয়ারম্যান পদে জামালপুরের তিনটি উপজেলায় এককভাবে শুধুমাত্র আওয়ামী লীগের প্রার্থীরা মনোনয়নপত্র দাখিল করেছেন। তারা হলেন- মেলান্দহ উপজেলায় জেলা আওয়ামী লীগের সহসভাপতি প্রকৌশলী মো. কামরুজ্জামান, মাদারগঞ্জে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বর্তমান চেয়ারম্যান মো. ওবায়দুর রহমান বেলাল, সরিষাবাড়ী উপজেলায় জেলা আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মো. গিয়াস উদ্দিন পাঠান।

দেওয়ানগঞ্জ উপজেলায় চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করেন মো. আবুল কালাম আজাদ। ছবি : বিল্লাল হোসেন
দেওয়ানগঞ্জ উপজেলায় চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করেন মো. সোলায়মান হোসেন। ছবি : বিল্লাল হোসেন

চেয়ারম্যান পদে বাকি চারটি উপজেলায় ১০ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। তারা হলেন- জামালপুর সদর উপজেলায় আওয়ামী লীগের দলীয় প্রার্থী সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. আবুল হোসেন ও জাতীয় পার্টির মো. নজরুল ইসলাম, ইসলামপুর উপজেলায় আওয়ামী লীগের দলীয় প্রার্থী উপজেলা আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক আইনজীবী জামাল আব্দুল নাসের বাবুল, জাতীয় পার্টির মশিউর রহমান বাদল ও স্বতন্ত্র প্রার্থী জেলা আওয়ামী লীগের সহসভাপতি মো. জিয়াউল হক জিয়া, দেওয়ানগঞ্জ উপজেলায় আওয়ামী লীগের দলীয় প্রার্থী বর্তমান চেয়ারম্যান মো. আবুল কালাম আজাদ ও স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক মো. সোলায়মান হোসেন, বকশীগঞ্জ উপজেলায় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলাম বিজয়, স্বতন্ত্র প্রার্থী উপজেলা বিএনপিনেতা বর্তমান চেয়ারম্যান মো. আব্দুর রউফ তালুকদার ও স্বতন্ত্র প্রার্থী মো. আরিফুর রহমান পাভেল।

বকশীগঞ্জ উপজেলায় চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করেন মো. আব্দুর রউফ তালুকদার। ছবি : বাংলারচিঠি ডটকম
জামালপুর সদরে মহিলা ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করেন ফারজানা ইয়াসমিন লিটা। ছবি : মাহমুদুল হাসান মুক্তা

এ ছাড়াও উপজেলা ভাইস চেয়ারম্যান পদে ৪১ জন মনোনয়নপত্র দাখিল করেছেন। এর মধ্যে জামালপুর সদরে ৫ জন, মেলান্দহে ৫ জন, মাদারগঞ্জে ৭ জন, ইসলামপুরে ৫ জন, বকশীগঞ্জে ৮ জন, দেওয়ানগঞ্জে ৬ জন এবং সরিষাবাড়ী উপজেলায় ৫ জন মনোনয়নপত্র দাখিল করেছেন।

এ ছাড়াও উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২৬ জন মনোনয়নপত্র দাখিল করেছেন। এর মধ্যে জামালপুর সদরে ৩ জন, মেলান্দহে ৫ জন, মাদারগঞ্জে ৫ জন, ইসলামপুরে ৪ জন, বকশীগঞ্জে ৩ জন, দেওয়ানগঞ্জে ৩ জন এবং সরিষাবাড়ী উপজেলায় ৩ জন মনোনয়নপত্র দাখিল করেছেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকারের প্রশংসা করলেন তাকাইচি

জামালপুরে চেয়ারম্যান পদে ১৩ জনসহ ৮০ জনের মনোনয়নপত্র দাখিল

আপডেট সময় ০৮:৫৫:৪৪ অপরাহ্ন, সোমবার, ১১ ফেব্রুয়ারী ২০১৯