ঢাকা ০৭:০১ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে জিঞ্জিরাম নদীর ভাঙন, বিলীন হচ্ছে বসতবাড়ি জামালপুরে ৩ দিনব্যাপী ফল মেলা শুরু জামালপুরে মেয়র পদে নির্বাচন করতে আগ্রহী সোহেল রানা খানের আলোচনা সভা অনুষ্ঠিত জমজমাট আয়োজনে ‘জামালপুর জেলা সমিতি অব নর্থ আমেরিকা ইনক’র অভিষেক অনুষ্ঠিত মাদারগঞ্জে চরাঞ্চলের ২৩০ পরিবার পেল হাঁস-মুরগি জামালপুরে জেসমিন প্রকল্পের সেরা চর্চা বিষয়ক মিডিয়া অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত যমুনায় নিখোঁজ দুই শিশুর মরদেহ উদ্ধার আবৃত্তিতে জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ জামালপুরের মারিয়া জনগণের অর্থ বিদেশে পাচার হতে দেওয়া হবে না : প্রধানমন্ত্রী দ্বিতীয় যমুনা সেতু নির্মাণের দাবি জানালো দেওয়ানগঞ্জবাসী

সরিষাবাড়ীতে চেয়ারম্যান পদে গিয়াস পাঠান একক প্রার্থী

সরিষাবাড়ী উপজেলায় চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করেন গিয়াস উদ্দিন পাঠান। ছবি : বাংলারচিঠি ডটকম

মমিনুল ইসলাম কিসমত, সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠি ডটকম

জামালপুরের সরিষাবাড়ীতে উপজেলা পরিষদ প্রথম ধাপে নির্বাচনে চেয়ারম্যান পদে একজন এবং ভাইস চেয়ারম্যান পদে ৮ জন মনোনয়নপত্র দাখিল করেছেন। ১১ ফেব্রুয়ারি বিকেল ৫টা পর্যন্ত উপজেলা নির্বাচন কার্যালয়ে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলামের কাছে তারা মনোনয়নপত্র দাখিল করেন।

উপজেলা নির্বাচন কর্মকর্তা মাকছুদুল আলম জানান, ১১ ফেব্রুয়ারি বিকেল ৫টা পযন্ত ছিলো মনোনয়ন দাখিলের শেষ দিন। চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনয়ন দাখিল করেন জেলা আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক গিয়াস উদ্দিন পাঠান।

ভাইস চেয়ারম্যান পদে মনিরুল ইসলাম রনি, আবুল খায়ের মোহাম্মদ আশরাফুল ইসলাম, বিপ্লব হোসেন, সোহেল রানা ও আবুল কালাম আজাদ মনোনয়নপত্র দাখিল করেন। আর মহিলা ভাইস চেয়ারম্যান পদে জেলি আক্তার, মাহবুবা শিখা ও শাহিদা নাজনিন শাপলা মনোনয়নপত্র দাখিল করেন।

আওয়ামী লীগের দলীয় মনোনয়নপত্র দাখিলের সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ছানোয়ার হোসেন বাদশা, সাধারণ সম্পাদক হারুন অর রশিদ, সহ-সভাপতি মনির উদ্দিন, যুগ্ম-সম্পাদক এম এ গনি, সাংগঠনিক সম্পাদক খোরশেদুল আলম, সরিষাবাড়ী পৌরসভার মেয়র রুকুনুজ্জামান রোকন, পৌর আওয়ামী লীগের সভাপতি মিজানুর রহমান মিজান, সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজু, পোগলদিঘা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামস উদ্দিন, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক অধিনায়ক মোফাজ্জল হোসেন, বিআরডিবির চেয়ারম্যান কামাল পাঠানসহ দলীয় নেতাকর্মীবৃন্দ।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে জিঞ্জিরাম নদীর ভাঙন, বিলীন হচ্ছে বসতবাড়ি

সরিষাবাড়ীতে চেয়ারম্যান পদে গিয়াস পাঠান একক প্রার্থী

আপডেট সময় ১১:০০:০৩ অপরাহ্ন, সোমবার, ১১ ফেব্রুয়ারী ২০১৯