ঢাকা ০৭:৪৩ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মহাকাশ গবেষণায় নতুন ইতিহাস : প্রথমবারের মতো মহাকাশযান ধরে ফেলল স্পেসএক্স বঙ্গোপসাগরে নিম্নচাপ : ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার সম্ভাবনা জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলায় ইইউ’র সহযোগিতা বাড়ানোর আহ্বান পরিবেশ প্রতিমন্ত্রীর আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে জামালপুর শহরে বিক্ষোভ মিছিল নৈরাজ্যের প্রতিবাদে সরিষাবাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল জামালপুর রেলওয়ে ওভারপাসে রাখা বোমাসদৃশ বস্তুটি বোমাই ছিল, ধ্বংস করেছে সেনাবাহিনী খেলাধুলার মাধ্যমে সামাজিক বিপ্লব ঘটাতে চাই: ক্রীড়া প্রতিমন্ত্রী সচেতনতা বৃদ্ধির মাধ্যমে ডায়াবেটিসের ঝুঁকি অনেকাংশে কমিয়ে আনা সম্ভব : প্রধানমন্ত্রী আসুন সবাই মিলে সুস্থ ও সুন্দর দেশ গড়ে তুলি : রাষ্ট্রপতি তারাকান্দিতে বিএনপির বিক্ষোভ, প্রতিবাদ সভা

জামালপুরে চ্যানেল আইয়ের প্রকৃতি মেলা, শোভাযাত্রা

আলোচনা সভায় বক্তব্য রাখেন চ্যানেল আই এর সাংবাদিক হাফিজ রায়হান সাদা। ছবি : বাংলারচিঠি ডটকম

জ্যেষ্ঠ প্রতিবেদক, জামালপুর
বাংলারচিঠি ডটকম

‘সুন্দর প্রকৃতিতে গড়ি সুস্থ জীবন’- এই আওয়াজে ৮ ফেব্রুয়ারি সকালে বাংলাদেশের বেসরকারি টেলিভিশন চ্যানেল আইয়ের প্রকৃতি মেলা উপলক্ষে জামালপুরে আলোচনা সভা, বর্ণাঢ্য শোভাযাত্রা ও প্রকৃতিপ্রেমীদের সম্মাননা দেওয়া হয়েছে।

এ উপলক্ষে বেলা ১১টায় চ্যানেল আইয়ের প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন জামালপুর প্রেসক্লাবে আলোচনা সভার আয়োজন করে। চ্যানেল আইয়ের জেলা প্রতিনিধি হাফিজ রায়হান সাদার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন পরিবেশবাদী ও মানবাধিকারকর্মী বাংলারচিঠি ডটকমের সম্পাদক জাহাঙ্গীর সেলিম, দৈনিক আলোচিত জামালপুরের নির্বাহী সম্পাদক কবি সাযযাদ আনসারী, জামালপুর প্রেসক্লাবের সহসভাপতি সময় টিভির সাংবাদিক জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক ইন্ডিপেন্ডেন্ট টিভির সাংবাদিক দুলাল হোসাইন, দৈনিক সচেতনকণ্ঠ সম্পাদক মো. বজলুর রহমান প্রমুখ।

চ্যানেল আই প্রকৃতি মেলার শোভাযাত্রা। ছবি : বাংলারচিঠি ডটকম

আলোচনা সভা শেষে প্রকৃতিপ্রেমী বিশিষ্ট ব্যক্তিবর্গ ও সাংবাদিকদের প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের উত্তরীয় পরিয়ে সম্মাননা জানান চ্যানেল আইয়ের সাংবাদিক হাফিজ রায়হান সাদা।

সম্মাননা প্রাপ্তরা বলেন, চ্যানেল আইয়ের এই উদ্যোগ প্রকৃতি সুরক্ষায় সাধারণ মানুষকে উদ্বুদ্ধ করবে। এর মধ্য দিয়ে তরুণ প্রজন্ম উৎসাহিত ও অনুপ্রাণিত হবে।

পরে জামালপুর প্রেসক্লাবের সামনে থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে ফের প্রেসক্লাব প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মহাকাশ গবেষণায় নতুন ইতিহাস : প্রথমবারের মতো মহাকাশযান ধরে ফেলল স্পেসএক্স

জামালপুরে চ্যানেল আইয়ের প্রকৃতি মেলা, শোভাযাত্রা

আপডেট সময় ০৬:৫৪:১০ অপরাহ্ন, শুক্রবার, ৮ ফেব্রুয়ারী ২০১৯