ঢাকা ০৬:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে জিঞ্জিরাম নদীর ভাঙন, বিলীন হচ্ছে বসতবাড়ি জামালপুরে ৩ দিনব্যাপী ফল মেলা শুরু জামালপুরে মেয়র পদে নির্বাচন করতে আগ্রহী সোহেল রানা খানের আলোচনা সভা অনুষ্ঠিত জমজমাট আয়োজনে ‘জামালপুর জেলা সমিতি অব নর্থ আমেরিকা ইনক’র অভিষেক অনুষ্ঠিত মাদারগঞ্জে চরাঞ্চলের ২৩০ পরিবার পেল হাঁস-মুরগি জামালপুরে জেসমিন প্রকল্পের সেরা চর্চা বিষয়ক মিডিয়া অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত যমুনায় নিখোঁজ দুই শিশুর মরদেহ উদ্ধার আবৃত্তিতে জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ জামালপুরের মারিয়া জনগণের অর্থ বিদেশে পাচার হতে দেওয়া হবে না : প্রধানমন্ত্রী দ্বিতীয় যমুনা সেতু নির্মাণের দাবি জানালো দেওয়ানগঞ্জবাসী

সরিষাবাড়ীতে বাল্যবিয়ে না দেওয়ার শপথ নিলেন শিক্ষার্থীদের মায়েরা

অভিভাবক সমাবেশে বাল্যবিয়ে না দেওয়ার শপথ নেন মায়েরা। ছবি : বাংলারচিঠি ডটকম

মমিনুল ইসলাম কিসমত, সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠি ডটকম

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় অভিভাবক সমাবেশে শিক্ষার্থীদের মায়েরা তাদের মেয়েদের বাল্যবিয়ে না দেওয়ার শপদ নিয়েছেন। ২৮ জানুয়ারি সকালে উপজেলার পোগলদিঘা ইউনিয়নের বয়ড়া ইসরাইল আহম্মদ উচ্চ বিদ্যালয়ে আয়োজিত অভিভাবক সমাবেশে তারা এ শপথ নেন। তাদেরকে শপথবাক্য পাঠ করান অনুষ্ঠানের প্রধান অতিথি পোগলদিঘা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সামস উদ্দিন সামস।

বয়ড়া ইসরাইল আহম্মদ উচ্চ বিদ্যালয় পরিচালনা পর্ষদ কমিটির সভাপতি আব্দুর রউফ বাচ্চুর সভাপতিত্বে বক্তব্য রাখেন ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুল আলীম, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল ওয়াহাব, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য আব্দুস ছালাম, আব্দুল হাই, আবুল কালাম আজাদ, অভিবাবক বাবু সরকার, সহকারী প্রধান শিক্ষক শেখ মাহমুদ, মহিলা ইউপি সদস্য রউশনারা বেগম, সহকারী শিক্ষিকা ফ্লোরা নাছরিন প্রীতি, অভিভাবক জাহিদা বেগম, সামছুন নাহার প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন অফিস সহকারী মাহফুজুর রহমান রুমান।

অভিবাবক সমাবেশে বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান সামস উদ্দিন সামস। ছবি : বাংলারচিঠি ডটকম

এ সময় প্রধান অতিথি পোগলদিঘা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সামস উদ্দিন সামস তার বক্তব্যে বলেন, একজন শিক্ষিত মা পারে দেশকে শিক্ষায় শিক্ষিত করতে। বর্তমান সরকার শিক্ষাকে আধুনিকায়ন করার বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। এতে আমরাও পিছিয়ে থাকতে রাজি না। একজন শিক্ষকের শ্রেণিকক্ষে পাঠদানের পাশাপাশি নৈতিক শিক্ষাও দিতে হবে। পরে তিনি প্রায় ৫ শতাধিক অভিভাবকদের তাদের মেয়েদের বাল্যবিয়ে না দেওয়ার শপথ করান তিনি।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে জিঞ্জিরাম নদীর ভাঙন, বিলীন হচ্ছে বসতবাড়ি

সরিষাবাড়ীতে বাল্যবিয়ে না দেওয়ার শপথ নিলেন শিক্ষার্থীদের মায়েরা

আপডেট সময় ০৭:০১:৪৭ অপরাহ্ন, সোমবার, ২৮ জানুয়ারী ২০১৯