ঢাকা ০৭:৪০ পূর্বাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হাজার বছর ধরে সব ধর্মের মানুষ শান্তি-সম্প্রীতির বন্ধনে বসবাস করুক : প্রধানমন্ত্রী সরকারি খরচায় অসচ্ছল বিচারপ্রার্থীদের ২ লাখ ৪৩ হাজার ৬৮৫ মামলা নিষ্পত্তি ১৩ জেলায় স্থানীয় সরকারের উপপরিচালক পদে ১৩ উপসচিবকে পদায়ন ইসলামপুরে পৌর বিএনপির কর্মী সমাবেশ অনুষ্ঠিত মাদারগঞ্জে কাঁচা মরিচের বাম্পার ফলন, দামে খুশি কৃষক মাদারগঞ্জে একই আঙিনায় মসজিদ-মন্দির, সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত নকলায় পূজামণ্ডপ পরিদর্শনে রাব্বেনুর চৌধুরী, শুভেচ্ছা বিনিময়, আর্থিক সহায়তা প্রদান সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টকারীদের বাংলাদেশে ঠাঁই নেই : মোস্তাফিজুর রহমান বাবুল সরিষাবাড়ীতে পূজা মন্ডপে অসুস্থ হয়ে মন্দির কমিটির নেতার মৃত্যু নকলায় দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন, বস্ত্র ও আর্থিক সহায়তা দিলেন এমপি ফাহিম চৌধুরী

রাতেও পতাকা উড়ে মেলান্দহ উপজেলা ভূমি অফিসে

রাতেও পতাকা উড়ে মেলান্দহ উপজেলা ভূমি অফিসে। ছবি : বাংলারচিঠি ডটকম

জ্যেষ্ঠ প্রতিবেদক, জামালপুর
বাংলারচিঠি ডটকম

জামালপুরের মেলান্দহ উপজেলা সহকারী কমিশনারের (ভূমি) কার্যালয়ের সামনে রাতেও জাতীয় পতাকা উড়ছে। এতে করে সরকারি এই প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন ও নামানোর সরকারি নির্বাহী আদেশ মানা হচ্ছে না বলে অভিযোগ উঠেছে।

প্রত্যক্ষদর্শী স্থানীয় কয়েকজন নাগরিক ২৭ জানুয়ারি রাত পৌনে আটটার দিকে ফোনে এ প্রতিবেদককে জানান, মেলান্দহ উপজেলা ভূমি অফিসের সামনে এতো রাতেও জাতীয় পতাকা উড়ছে। প্রতিদিন সূর্যাস্তের আগেই জাতীয় পতাকা নামিয়ে ফেলার কথা থাকলেও এই অফিসের কর্মকর্তা ও কর্মচারীরা তা মানছেন না। স্থানীয় নাগরিকরা এ ব্যাপারে জেলা প্রশাসকের হস্তক্ষেপ কামনা করেছেন।

এ প্রসঙ্গে মেলান্দহ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহমুদা বেগমের সাথে ফোনে যোগাযোগ করা হলে ২৭ জানুয়ারি রাত পৌনে নয়টার দিকে বাংলারচিঠি ডটকমকে বলেন, ‘ভূমি বিভাগীয় প্রশিক্ষণের জন্য আমি জেলায় অবস্থান করছি। আজকে অফিসে যাইনি। তারপরও আমি দ্রুত খোঁজ নিয়ে পতাকা নামানোর ব্যবস্থা করছি।’

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হাজার বছর ধরে সব ধর্মের মানুষ শান্তি-সম্প্রীতির বন্ধনে বসবাস করুক : প্রধানমন্ত্রী

রাতেও পতাকা উড়ে মেলান্দহ উপজেলা ভূমি অফিসে

আপডেট সময় ০৮:৪৬:১৬ অপরাহ্ন, রবিবার, ২৭ জানুয়ারী ২০১৯