ঢাকা ০৩:০৫ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ : প্রধানমন্ত্রী মার্কিন ফার্স্ট লেডিকে ইউক্রেনের বেসামরিক সম্মাননা প্রদান মধ্যবর্তী নির্বাচনে বিপর্যয়ের পর যুক্তরাষ্ট্রে পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনের তৎপরতা শুরু স্কুল শিক্ষার্থীদের জন্য এআই টুল স্বয়ংক্রিয়ভাবে বন্ধ রাখছে গুগল গার্মেন্টস শিল্পের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান : তথ্য প্রতিমন্ত্রী কন্যাশিশুকে ধর্ষণের চেষ্টা, আসামি সাইদুর মুন্সিকে ৮ বছরের জেল সরিষাবাড়ীতে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ৫ নভেম্বর খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী পোশাক শ্রমিকদের নতুন মজুরি বাস্তবায়ন ডিসেম্বরে মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের ভরাডুবি, কংগ্রেসের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা

বেকারদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে : মোস্তফা আল মাহমুদ

সাধারণ ভোটার জনতার কাছে প্রার্থী মোস্তফা আল মাহমুদের ভোট প্রার্থনা। ছবি : বাংলারচিঠি ডটকম

সাহিদুর রহমান
ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠি ডটকম

জামালপুর-২ (ইসলামপুর) আসনের আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোটের অন্যতম শরিক দল জাতীয় পার্টির লাঙল প্রতীকের প্রার্থী মোস্তফা আল মাহমুদ ১৯ ডিসেম্বর দিনব্যাপী তার নির্বাচনী এলাকার চারটি ইউনিয়নে নির্বাচনী প্রচারণা চালিয়ে লাঙল প্রতীকে ভোট প্রার্থনা করেছেন। এ সময় তিনি বেকারদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করাসহ বিভিন্ন প্রতিশ্রুতি দেন।

ইসলামপুর উপজেলা জাতীয় পার্টির আহবায়ক ও লাঙল প্রতীকের প্রার্থী মোস্তফা আল মাহমুদ জাতীয় পার্টির নেতাকর্মী ও লাঙল প্রতীকের সমর্থকদের সাথে নিয়ে এদিন সকাল থেকে বিকেল পর্যন্ত এ আসনের গাইবান্ধা, গোয়ালেরচর, পাথর্শী ও কুলকান্দি ইউনিয়নের বিভিন্ন হাটবাজারে পথসভায় বক্তব্য রাখেন। তিনি বিভিন্ন গ্রামের সাধারণ ভোটার জনতার বাড়ি বাড়ি গিয়ে লাঙল প্রতীকে ভোট চান।

নির্বাচনী গণসংযোগে প্রার্থী মোস্তফা আল মাহমুদ তাকে লাঙল প্রতীকে ভোট দিয়ে জাতীয় সংসদে যাওয়ার সুযোগ করে দিতে ভোটার জনতার কাছে বিভিন্ন প্রতিশ্রুতি দেন। এ সময় তিনি ইসলামপুর উপজেলাকে একটি উন্নয়নের রোল মডেল হিসেবে বিশ্ব দরবারে তুলে ধরাসহ বিভিন্ন কলকারখানা স্থাপন করে বেকারদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার প্রতিশ্রুতিসহ এ আসনের জনগণের সেবক হয়ে থাকার অঙ্গীকার করেন।

আপলোডকারীর তথ্য

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ : প্রধানমন্ত্রী

বেকারদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে : মোস্তফা আল মাহমুদ

আপডেট সময় ১০:১৬:০৩ অপরাহ্ন, বুধবার, ১৯ ডিসেম্বর ২০১৮