ঢাকা ০২:৪৪ পূর্বাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ গড়ে তোলার নির্দেশ প্রধানমন্ত্রীর বকশীগঞ্জে বিশ্ব দৃষ্টি দিবস উদযাপিত সরিষাবাড়ীতে দিনমজুর দম্পতির ৪টি ষাঁড় পুড়ে ছাই, সর্বস্বান্ত পরিবার নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল ইসলামপুরে সিরাজগঞ্জে ৮৫২ মেধাবী শিক্ষার্থীকে বৃত্তি ও সম্মাননা দিল খাজা মোজাম্মেল হক (র.) ফাউন্ডেশন খেলাধুলায় জাতীয় গণ্ডি পেরিয়ে নারীরা আন্তর্জাতিক অঙ্গনে নেতৃত্ব দেবে : প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ এয়ারবাসের উড়োজাহাজ দ্রুত সরবরাহের আহ্বান বিমানমন্ত্রীর আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কারের মনোনয়ন পেল জামালপুরের কাশফিয়া মাদারগঞ্জে ভিজিএফের চাল বেচাকেনার দায়ে ব্যবসায়ীকে জরিমানা, চাল জব্দ শারদীয় দুর্গাপূজা উপলক্ষে জামালপুরে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

জামালপুরে এভারেস্ট বিজয়ী নিশাতের নেতৃত্বে ১৭ কিলোমিটার পদযাত্রা

এভারেস্ট বিজয়ী নিশাত মজুমদারের নেতৃত্বে পদযাত্রা। ছবি : বাংলারচিঠি ডটকম

জ্যেষ্ঠ প্রতিবেদক, জামালপুর
বাংলারচিঠি ডটকম

মহান বিজয় দিবস উপলক্ষে শহীদদের শ্রদ্ধা জানাতে ১৬ ডিসেম্বর সকালে এভারেস্ট পর্বতমালা বিজয়ী বাংলাদেশের প্রথম নারী নিশাত মজুমদারের নেতৃত্বে জাতীয় পতাকা হাতে প্রায় ১৭ কিলোমিটার দীর্ঘ পদযাত্রার আয়োজন করা হয়।

‘মুক্তিযুদ্ধ জাদুঘর এর সহায়তায় হাঁটি এক মাইল’ এ অদম্য পদযাত্রা কর্মসূচির আওতায় সকাল আটটায় জামালপুর সরকারি আশেক মাহমুদ কলেজের ডিগ্রি হোস্টেলের সামনে থেকে দীর্ঘ ১৭ কিলোমিটার পদযাত্রার আয়োজন করা হয়। একাত্তরে বর্বর পাকিস্তানী বাহিনী ও তাদের দোসর রাজাকার আলবদর গোষ্ঠীর পাশবিক নির্যাতনের ঘাঁটি ছিল এই ডিগ্রি হোস্টেলটি।

এভারেস্ট পর্বতমালা বিজয়ী বাংলাদেশের প্রথম নারী নিশাত মজুমদারের নেতৃত্বে শুরু হওয়া এই পদযাত্রায় জামালপুর সরকারি আশেক মাহমুদ কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মুজাহিদ বিল্লাহ ফারুকী, জামালপুরের মুক্তিসংগ্রাম যাদুঘর ও গান্ধি আশ্রমের ট্রাস্টি সদস্য হিল্লোল সরকার, কবি আলী জহির, দৈনিক আলোচিত জামালপুরের নির্বাহী সম্পাদক সাযযাদ আনসারী, জামালপুরের ভাষা ও মুক্তি সংগ্রাম গবেষণা সংগঠনের সাধারণ সম্পাদক প্রভাষক আশরাফুজ্জামান স্বাধীনসহ স্কুল-কলেজের শিক্ষক, ছাত্র-ছাত্রী, উদীচীর কর্মকর্তা, সাংবাদিক ও বিভিন্ন শ্রেণিপেশার সুধীজন এ পদযাত্রায় অংশ নেন।

পদযাত্রায় অংশগ্রহণকারীরা জামালপুর শহরের ফৌতিগোরস্থান বধ্যভূমি, চৈতন্য নার্সারী এলাকা, শ্মশানঘাট বধ্যভূমি, পিটিআই বধ্যভূমি, কেন্দুয়া কালিবাড়ি বাংলাদেশ উচ্চ বিদ্যালয়ে শহীদ ছানাধর মাস্টার স্মৃতিস্তম্ভে এক মিনিট দাঁড়িয়ে নিরবতা পালন করে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। প্রায় ১৭ কিলোমিটার দীর্ঘ পদযাত্রাটি জেলার মেলান্দহ উপজেলার কাপাসহাটিয়ায় মুক্তিসংগ্রাম যাদুঘর ও গান্ধি আশ্রম প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ গড়ে তোলার নির্দেশ প্রধানমন্ত্রীর

জামালপুরে এভারেস্ট বিজয়ী নিশাতের নেতৃত্বে ১৭ কিলোমিটার পদযাত্রা

আপডেট সময় ০৮:৫১:২৪ অপরাহ্ন, রবিবার, ১৬ ডিসেম্বর ২০১৮