ঢাকা ০৩:৫৩ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকারের প্রশংসা করলেন তাকাইচি ঘূর্ণিঝড় ‘অর্ণব’ মোকাবিলায় ভারতে লোকজনকে সরিয়ে নেওয়া হচ্ছে বাংলাদেশে স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া ফাউন্ডেশনকে ডা. জুবাইদা রহমানের আহ্বান সাংবাদিক আবুল কাশেমের বাসায় চুরি, নগদ টাকা ও স্বর্ণালংকার লুট! যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন: ৪৭০ আসন ও ১২ বিলিয়ন ডলারের লড়াই কেন্দুয়া ইউনিয়ন পরিষদ পরিদর্শন করলেন জেলা প্রশাসক জরায়ু কেটে ফেলার অভিযোগ, এম এ রশীদ হাসপাতালের দুই ডাক্তারের বিরুদ্ধে মামলা দায়ের শেরপুরে এবার ধুম কাছিম উদ্ধার ও অবমুক্ত জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি : প্রধানমন্ত্রী জামালপুরে সিডসের শিখন বিনিময় সফরে এসে সন্তুষ্ট কারিতাস দল

সরিষাবাড়ীতে হানাদারমুক্ত দিবস পালিত

সরিষাবাড়ী হানাদারমুক্ত দিবসের শোভাযাত্রা। ছবি : বাংলারচিঠি ডটকম

মমিনুল ইসলাম কিসমত
সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠি ডটকম

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে হানাদারমুক্ত দিবস। এ উপলক্ষে ১২ ডিসেম্বর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ ও উপজেলা আওয়ামী লীগের যৌথ উদ্যোগে বর্ণাঢ্য কর্মসূচি পালিত হয়েছে।

সকালে মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ শেষে বাউসি মুক্তিযুদ্ধ স্মরণি চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় বক্তব্য রাখেন জামালপুর-৪ (সরিষাবাড়ী) আসনের আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী সাবেক সংসদ সদস্য মুরাদ হাসান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ছানোয়ার হোসেন বাদশা, সাধারণ সম্পাদক হারুন অর রশিদ, জেলা আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক গিয়াস উদ্দিন পাঠান, সরিষাবাড়ী পৌরসভার মেয়র রুকুনুজ্জামান রোকন, পৌর আওয়ামী লীগের সভাপতি উপাধ্যক্ষ মিজানুর রহমান, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক অধিনায়ক মোফাজ্জল হোসেন, উপ-অধিনায়ক নুরুল ইসলাম তরফদার, মুক্তিযোদ্ধা তাইফুল ইসলাম বাবুল, মুক্তিযোদ্ধা লুৎফর রহমান লুলু, মুক্তিযোদ্ধা আমিনুল ইসলাম, যুবলীগ সভাপতি এ কে এম আশরাফুল ইসলাম প্রমুখ।

পরে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে পৌর এলাকার প্রধান সড়ক প্রদক্ষিণ করে মুক্তিযোদ্ধা সংসদ প্রাঙ্গনে গিয়ে সমাবেশ করে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকারের প্রশংসা করলেন তাকাইচি

সরিষাবাড়ীতে হানাদারমুক্ত দিবস পালিত

আপডেট সময় ০৬:০৪:৩৫ অপরাহ্ন, বুধবার, ১২ ডিসেম্বর ২০১৮