ঢাকা ০৬:৪৬ পূর্বাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জনগণের অর্থের প্রতিটি পয়সা দেশের স্বার্থে ব্যয় করতে হবে: প্রধানমন্ত্রী তথ্য কমপ্লেক্স নির্মাণ করা হবে ৬৪ জেলায় : তথ্য প্রতিমন্ত্রী পূজা মণ্ডপে নিরাপত্তা জোরদারের আহ্বান মিল্লাতের জাতীয় পর্যায়ে ১৮ দিবসসহ অন্যান্য দিবস পালনে সরকারের নতুন নির্দেশনা ইসলামপুরে আলাই বিলে শিশু নিখোঁজ মাদারগঞ্জে পানিতে ডুবে প্রাণ গেল ১৬ মাসের শিশু রাতুলের নকলায় মুক্তিযোদ্ধার ভাতা নিয়ে বিরোধ, দ্বিতীয় স্ত্রী আদালতে ইসলামপুরে ছাত্রলীগের অপতৎপরতার প্রতিবাদে ছাত্রদলের মশাল মিছিল ফিনল্যান্ডের যুবক ও চা বিক্রেতার মেয়ের অনন্য প্রেম : ধর্ম বদলে শুভ পরিণয় প্রাকৃতিক পরিবেশ এবং হাতি সম্পদকে ব্যবহার করে এ অঞ্চলে বৃহৎ আকারে পর্যটন শিল্প গড়ে উঠতে পারে : বনমন্ত্রী আব্দুল আউয়াল

সাংবাদিকদের সাথে মোস্তফা আল মাহমুদের মতবিনিময়

সাংবাদিকদের সাথে কথা বলেন জাতীয় পার্টির প্রার্থী মোস্তফা আল মাহমুদ। ছবি : বাংলারচিঠি ডটকম

জ্যেষ্ঠ প্রতিবেদক
বাংলারচিঠি ডটকম

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর-২ ইসলামপুর আসনে জাতীয় পার্টির প্রার্থী ইসলামপুর উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক মোস্তফা আল মাহমুদ জামালপুরের সাংবাদিকদের সাথে নির্বাচনে তার প্রার্থিতা প্রসঙ্গে মতবিনিময় করেছেন। ২৭ নভেম্বর বিকেলে জামালপুর শহরের নতুন বাইপাস সড়কের পাশে তার নির্মাণাধীন বাসভবনে তিনি এ আয়োজন করেন।

এ সময় মোস্তফা আল মাহমুদ জামালপুর জেলার সাংবাদিকদের কাছে সার্বিক সহযোগিতা কামনা করে বলেন, আমি সব সময় জনগণের জন্য ভাবি। আমার নিজের জন্য কিছুই ভাবি না। জনগণ আমাকে এমপি হওয়ার সুযোগ দিলে এলাকার উন্নয়নের শরিক হয়ে আমি তাদের জন্য অনেক কিছুই করতে পারবো। আমি বিশ্বাস করি এ আসনে আমাকে মহাজোটের প্রার্থী হিসেবে নির্বাচন করার সুযোগ দেওয়া হলে বিজয়ের ব্যাপারে আমি শতভাগ আশাবাদী।

মহাজোট থেকে সুযোগ না দিলে সেক্ষেত্রে আপনি কি করবেন, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মোস্তফা আল মাহমুদ বলেন, জাতীয় পার্টি আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোটের শরিক দলেই থাকবে আশা করি। যদি পৃথকভাবে নির্বাচনে যায় তাহলে জাতীয় পার্টির কেন্দ্রীয় যে সিদ্ধান্ত দেওয়া হবে আমি সেভাবেই থাকবো। আর যদি একসাথে থেকে যায় সেক্ষেত্রে মহাজোটের প্রার্থী যেই হবেন তাকে বিজয়ী করতে আমি এবং আমার পার্টির সর্বস্তরের নেতাকর্মীরা সেই প্রার্থীর জন্য কাজ করবে।

মতবিনিময় বৈঠকে বিভিন্ন জাতীয় দৈনিক পত্রিকার জেলা প্রতিনিধি, জেলা থেকে প্রকাশিত বিভিন্ন দৈনিক ও সাপ্তাহিক পত্রিকা, অনলাইন সংবাদ পোর্টাল এবং টেলিভিশন চ্যানেলের জামালপুর জেলার সাংবাদিকবৃন্দ অংশ নেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জনগণের অর্থের প্রতিটি পয়সা দেশের স্বার্থে ব্যয় করতে হবে: প্রধানমন্ত্রী

সাংবাদিকদের সাথে মোস্তফা আল মাহমুদের মতবিনিময়

আপডেট সময় ১১:২৩:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ নভেম্বর ২০১৮