ঢাকা ০৪:০১ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকারের প্রশংসা করলেন তাকাইচি ঘূর্ণিঝড় ‘অর্ণব’ মোকাবিলায় ভারতে লোকজনকে সরিয়ে নেওয়া হচ্ছে বাংলাদেশে স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া ফাউন্ডেশনকে ডা. জুবাইদা রহমানের আহ্বান সাংবাদিক আবুল কাশেমের বাসায় চুরি, নগদ টাকা ও স্বর্ণালংকার লুট! যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন: ৪৭০ আসন ও ১২ বিলিয়ন ডলারের লড়াই কেন্দুয়া ইউনিয়ন পরিষদ পরিদর্শন করলেন জেলা প্রশাসক জরায়ু কেটে ফেলার অভিযোগ, এম এ রশীদ হাসপাতালের দুই ডাক্তারের বিরুদ্ধে মামলা দায়ের শেরপুরে এবার ধুম কাছিম উদ্ধার ও অবমুক্ত জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি : প্রধানমন্ত্রী জামালপুরে সিডসের শিখন বিনিময় সফরে এসে সন্তুষ্ট কারিতাস দল

সরিষাবাড়ীতে নতুন মুখ ফজলুল হক

ফজলুল হক

ফজলুল হক

মমিনুল ইসলাম কিসমত
সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠি ডটকম

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সারা দেশের ন্যায় জামালপুর-৪ সরিষাবাড়ী আসনেও লেগেছে ভোটের হাওয়া। নির্বাচনী আলোচনা ও পর্যালোচনায় হাট-বাজার, হোটেল-রেস্তোরা, চায়ের দোকানসহ সর্বত্র ভোটের আলোচনা তুঙ্গে। জেলার অন্যান্য আসনের মতো জামালপুর-৪ সরিষাবাড়ী আসনেও কে পাচ্ছে আওয়ামী লীগের নৌকার মনোনয়ন এ নিয়ে ব্যাপক জল্পনা-কল্পনাও চলছে।

জামালপুরে সরিষাবাড়ীতে বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার ওয়ার্ড ঘুরে দেখা গেছে ভোটারদের মাঝে বেশ কিছু প্রার্থীর নাম উঠে এসেছে। নতুন মুখের আশা করছেন তরুণ ভোটাররা। ভোটারদের নতুন মুখের আশার ফাকেই দেখা দিয়েছে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী আরেক নতুন মুখ। তিনি হলেন সাবেক ছাত্রলীগ নেতা ফজলুল হক।

বাংলাদেশ আওয়ামী লীগের বন ও পরিবেশ উপ কমিটির সদস্য, সাবেক সহসম্পাদক কেন্দ্রীয় উপ-কমিটি ও ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সাবেক সহ সভাপতি ফজলুল হকের বাড়ি উপজেলার ডোয়াইল ইউনিয়নের চাপারকোনা গ্রামে। তিনি দীর্ঘদিন ধরে এলাকার মানুষের পাশে থেকে জনসেবামূলক কাজে নিয়োজিত রয়েছেন।

মনোনয়ন প্রত্যাশী ফজলুল হক বাংলারচিঠি ডটকমকে বলেন, আমি সব সময়ই গরীব-দুঃখী মানুষের পাশে থাকতে ভালোবাসি। তাদের পাশে থাকতে আমার খুব ভাল লাগে। এ ছাড়া আমার জীবনে চাওয়া-পাওয়া বলতে কিছু নেই। মানুষের ভালবাসা নিয়েই জীবনের বাকিটা সময় কাটাতে চাই। তাদের সেবা করার সুযোগ চাই।

বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে জামালপুর-৪ আসনে নৌকার মাঝি হওয়ার সুযোগ দিলে আমার মূল লক্ষ্যই হবে সরিষাবাড়ীবাসীর সুযোগ-সুবিধার দিকে নজর দেয়া। তিনি আরো জানান, ইতিমধ্যে আমি দলীয় মনোনয়ন পত্র ক্রয় করেছি।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকারের প্রশংসা করলেন তাকাইচি

সরিষাবাড়ীতে নতুন মুখ ফজলুল হক

আপডেট সময় ০৫:৫২:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ৯ নভেম্বর ২০১৮