ঢাকা ০৫:১৭ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ : প্রধানমন্ত্রী মার্কিন ফার্স্ট লেডিকে ইউক্রেনের বেসামরিক সম্মাননা প্রদান মধ্যবর্তী নির্বাচনে বিপর্যয়ের পর যুক্তরাষ্ট্রে পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনের তৎপরতা শুরু স্কুল শিক্ষার্থীদের জন্য এআই টুল স্বয়ংক্রিয়ভাবে বন্ধ রাখছে গুগল গার্মেন্টস শিল্পের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান : তথ্য প্রতিমন্ত্রী কন্যাশিশুকে ধর্ষণের চেষ্টা, আসামি সাইদুর মুন্সিকে ৮ বছরের জেল সরিষাবাড়ীতে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ৫ নভেম্বর খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী পোশাক শ্রমিকদের নতুন মজুরি বাস্তবায়ন ডিসেম্বরে মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের ভরাডুবি, কংগ্রেসের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা

জনগণ একুশে আগস্টের খুনীদের সঙ্গে জাতীয় ঐক্য মেনে নেবে না : ওবায়দুল কাদের

বাংলারচিঠিডটকম ডেস্ক॥
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, দেশের মানুষ একুশে আগস্টের খুনিদের সঙ্গে কোনো ধরনের ‘জাতীয় ঐক্য’ মেনে নেবে না।

তিনি বলেন, যারা কথায় কথায়, গণতন্ত্র, আইনের শাসন ও নৈতিকতার কথা বলেন, তারা খুনিদের সঙ্গে জাতীয় ঐক্য করবে, তা জনগণ কোনো দিনও বিশ্বাস ও সমর্থন করবে না, মেনেও নেবে না।

ওবায়দুল কাদের ১১ অক্টোবর রাজধানীর রমনার ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন (আইইবি) মিলনায়তনে সড়ক ও জনপথ প্রকৌশলী সমিতির ২৮তম বার্ষিক সম্মেলন উদ্বোধনকালে এ কথা বলেন।

আওয়ামী লীগের সমাবেশে ২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলার মামলায় ১০ অক্টোবর তৎকালীন বিএনপি সরকারের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর ও শিক্ষা উপমন্ত্রী আবদুস সালাম পিন্টুসহ ১৯ জনের ফাঁসি হয়। যাবজ্জীবন কারাদণ্ড হয় বিএনপির বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রাজনৈতিক উপদেষ্টা হারিছ চৌধুরীসহ ১৯ জনের।

ওবায়দুল কাদের বলেন, ২১ আগস্টের খুনিদের সাজা হয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকেও যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। ড. কামাল হোসেন, সাবেক রাষ্ট্রপতি চিকিৎসক বদরুদ্দোজা চৌধুরী কোন নৈতিকতায় এই খুনি দলের সঙ্গে ঐক্য প্রক্রিয়ায় যাচ্ছেন? তথাকথিত জাতীয় ঐক্য করছেন? আমার বিশ্বাস দেশের জনগণ এই ‘ঐক্য’ কোনো দিনও গ্রহণ করবে না।

গ্রেনেড হামলার রায়কে ‘ফরমায়েশি’ বলে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যের জবাবে সেতুমন্ত্রী বলেন, ২১ আগস্টে সন্ত্রাসবিরোধী সমাবেশে সন্ত্রাসের শিকার হলাম আমরা, ক্ষমতায় আপনারা, আলমত নষ্ট হলো কেমন করে? হামলাকারীরা প্রকাশ্যে পালিয়ে যাবার সুযোগ পেলো কেমন করে? বিচারপতি জয়নুল আবেদিন দায়সারা তদন্ত করে রায় দিলেন প্রতিবেশী দেশের গোয়েন্দারা এই ঘটনা ঘটিয়েছে, এটা কি সত্য?

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক কাদের বলেন, ‘জজ মিয়াকে রাস্তা থেকে ধরে এনে নাটক সাজানো হলো, ইতিহাস কি বলে এটি ফরমায়েশি রায়? আইভি রহমানসহ ২৪ জনকে হত্যা করা হয়েছে, প্রধান টার্গেট শেখ হাসিনা কানের শক্তি হারিয়েছেন, এটিও কি ফরমায়েশি রায়? (আসামি) মুফতি হান্নান নিজেই বলেছেন তারেক রহমানের নির্দেশে অপারেশন চালানো হয়েছে, এটা কি ফরমায়েশি রায়? খুনি তাজউদ্দিনকে নিরাপদে বিদেশে পাঠানো হয়েছে, এটা কি ফরমায়েশি রায়? লুৎফুজ্জামান বাবরতো প্রতিমন্ত্রী, কিন্তু মন্ত্রীতো তখনকার প্রধানমন্ত্রী নিজেই ছিলেন। এটাও কি ফরমায়েশি রায়?’

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সচিব নজরুল ইসলাম, সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রধান প্রকৌশলী ইবনে আলম আহসান, আইইবির প্রেসিডেন্ট প্রকৌশলী মো. আব্দুস সবুর, প্রকৌশলী সমিতির সভাপতি সভাপতি সবুজ উদ্দিন খান এবং সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ প্রমুখ।
সূত্র : বাসস

আপলোডকারীর তথ্য

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ : প্রধানমন্ত্রী

জনগণ একুশে আগস্টের খুনীদের সঙ্গে জাতীয় ঐক্য মেনে নেবে না : ওবায়দুল কাদের

আপডেট সময় ০৭:৩২:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ অক্টোবর ২০১৮