ঢাকা ০৯:২৯ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ : প্রধানমন্ত্রী মার্কিন ফার্স্ট লেডিকে ইউক্রেনের বেসামরিক সম্মাননা প্রদান মধ্যবর্তী নির্বাচনে বিপর্যয়ের পর যুক্তরাষ্ট্রে পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনের তৎপরতা শুরু স্কুল শিক্ষার্থীদের জন্য এআই টুল স্বয়ংক্রিয়ভাবে বন্ধ রাখছে গুগল গার্মেন্টস শিল্পের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান : তথ্য প্রতিমন্ত্রী কন্যাশিশুকে ধর্ষণের চেষ্টা, আসামি সাইদুর মুন্সিকে ৮ বছরের জেল সরিষাবাড়ীতে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ৫ নভেম্বর খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী পোশাক শ্রমিকদের নতুন মজুরি বাস্তবায়ন ডিসেম্বরে মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের ভরাডুবি, কংগ্রেসের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা

নকলায় ভিজিএফের ৫১০ বস্তা চালসহ আটক ১

প্রতীকী ছবি

শফিউল আলম লাভলু, নকলা॥
অতি দরিদ্রদের সামাজিক নিরাপত্তাবেষ্টনী কার্যক্রম ভালনারেবল গ্রুপ ফিডিং-ভিজিএফ কর্মসূচির ৫১০ বস্তা চালসহ শেরপুরের নকলা উপজেলা থেকে আমির উদ্দিন (৪৮) নামে এক চাল ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-১৪। আমির উদ্দিন উপজেলার ইশিবপুর গ্রামের মৃত জসিম উদ্দিনের ছেলে।

উপজেলার ইশিবপুর নকলা উত্তর বাজারে ১২ সেপ্টেম্বর দুপুরে এ অভিযান চালান র‌্যাব-১৪ এর অপারেশন অফিসার সিনিয়র এএসপি হাফিজুল ইসলাম।

সিনিয়র এএসপি হাফিজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, হত দরিদ্রদের ভিজিএফের চাল পাচারের জন্য একটি গুদামে মজুদ করা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে র‌্যাব সেখানে অভিযান চালায়। এ সময় ৫১০ বস্তা চালসহ গুদামটির মালিক আমির উদ্দিনকে আটক করা হয়। তার বিরুদ্ধে নকলা থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

আপলোডকারীর তথ্য

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ : প্রধানমন্ত্রী

নকলায় ভিজিএফের ৫১০ বস্তা চালসহ আটক ১

আপডেট সময় ০৭:০০:৪৭ অপরাহ্ন, বুধবার, ১২ সেপ্টেম্বর ২০১৮