ঢাকা ১১:২০ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজনীতিতে আসার আগে নিজেদের যোগ্য হিসেবে গড়ে তুলতে শিক্ষার্থীদের পরামর্শ প্রধানমন্ত্রীর রমজান উপলক্ষে খেজুর, কমলা ও আপেল আমদানিতে শুল্ক কমিয়েছে সরকার সরিষাবাড়ীতে কৃষকের আধা পাকা ধানক্ষেত ধ্বংস সরিষাবাড়ীতে মোটরসাইকেলের ধাক্কায় পথচারী নিহত জামালপুরে হিউম্যান রাইটস ডিফেন্ডার নেটওয়ার্কের সভা অনুষ্ঠিত মহাকাশ গবেষণায় নতুন ইতিহাস : প্রথমবারের মতো মহাকাশযান ধরে ফেলল স্পেসএক্স বঙ্গোপসাগরে নিম্নচাপ : ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার সম্ভাবনা জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলায় ইইউ’র সহযোগিতা বাড়ানোর আহ্বান পরিবেশ প্রতিমন্ত্রীর আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে জামালপুর শহরে বিক্ষোভ মিছিল নৈরাজ্যের প্রতিবাদে সরিষাবাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল

ইসলামপুরে মুক্তিযোদ্ধার ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

মুক্তিযোদ্ধার ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন। ছবি : বাংলার চিঠি ডটকম

সাহিদুর রহমান, ইসলামপুর ॥
জামালপুরের ইসলামপুর উপজেলায় মুক্তিযোদ্ধা আব্দুল গফুর প্রধানের ওপর হামলার প্রতিবাদে এবং হামলাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ৬ সেপ্টেম্বর দুপুরে ইসলামপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ ও মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড স্থানীয় বটতলা মোড়ে এ মানববন্ধনের আয়োজন করে।

প্রায় দু’ঘন্টা স্থায়ী এ মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি জিয়াউল হক জিয়া, ইসলামপুর পৌরসভার মেয়র আওয়ামী লীগ নেতা আব্দুল কাদের শেখ, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক অধিনায়ক মুখলেছুর রহমান হীরু ও হাবিবুর রহমান হবি, সাবেক উপঅধিনায়ক সুজাত আলী ফকির, ইসলামপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক অধিনায়ক মানিকুল ইসলাম মানিক, মেলান্দহ উপজেলার সাবেক অধিনায়ক আব্দুল মান্নান, আহত মুক্তিযোদ্ধা আব্দুল গফুর প্রধান প্রমুখ।

জানা গেছে, গত ৩১ আগস্ট ইসলামপুর উপজেলার সদর ইউনিয়নের গঙ্গাপাড়ায় জাতীয় শোক দিবসের অনুষ্ঠানের সভাপতি মুক্তিযোদ্ধা আব্দুল গফুর প্রধান মুক্তিযুদ্ধকালীন রাজাকার ও স্থানীয় পিস কমিটির সভাপতি মতিউর রহমান চৌধুরীর অত্যাচার নির্যাতনের কথা তুলে ধরেন। রাজাকারবিরোধী তার এই বক্তব্যের জের ধরে পরের দিন স্থানীয় ওই রাজাকার পরিবারের সন্তান সদর ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান চৌধুরী শাহীনের নির্দেশে একদল দুর্বৃত্ত মুক্তিযোদ্ধা আব্দুল গফুরের ওপর হামলা করলে তিনি গুরুতর আহত হন। এ ঘটনায় আব্দুল গফুর প্রধান বাদী হয়ে ইসলামপুর সদর ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান চৌধুরী শাহীনসহ ১৪ জনকে আসামি করে ৫ সেপ্টেম্বর রাতে ইসলামপুর থানায় একটি মামলা দায়ের করেছেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাজনীতিতে আসার আগে নিজেদের যোগ্য হিসেবে গড়ে তুলতে শিক্ষার্থীদের পরামর্শ প্রধানমন্ত্রীর

ইসলামপুরে মুক্তিযোদ্ধার ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

আপডেট সময় ০৭:৫৩:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ সেপ্টেম্বর ২০১৮