ঢাকা ০৯:১৪ পূর্বাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাংলাদেশ আত্মনির্ভরশীল জ্বালানি ব্যবস্থার পথে দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছে : প্রধানমন্ত্রী রামিসা হত্যা মামলার বিচার ৫ থেকে ৭ দিনের মধ্যেই সম্পন্ন হবে: স্বরাষ্ট্রমন্ত্রী মাদরাসাশিক্ষার্থী কন্যাশিশু নিখোঁজ ঈদযাত্রায় রেলে বাড়তি চাপের মধ্যেও শিডিউল বিপর্যয়ের শঙ্কা নেই : রেলমন্ত্রী শেখ রবিউল আলম কিশোরীকে যৌন নিপীড়ন, কৃষক গ্রেপ্তার বর্তমান সরকার একটি উৎপাদনমুখী রাষ্ট্র গঠনে কাজ করছে : শামীম তালুকদার উপাত্ত ছাড়া যে কোনো তথ্য কেবলই ব্যক্তিগত অভিমত : তথ্যমন্ত্রী জামালপুরে জলাবদ্ধতা নিরসনের দাবিতে মহাসড়ক অবরোধ মানবিক রাষ্ট্র প্রতিষ্ঠায় রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন ঘটাতে হবে : প্রধানমন্ত্রী নজরুল মেলা পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী

সরিষাবাড়ীতে খড়ের পালার নিচে ২৬ বস্তা ভিজিএফ চাল

খড়ের পালার নিচে ভিজিএফ চালের বস্তা। ছবি : বাংলার চিঠি ডটকম

মমিনুল ইসলাম কিসমত, সরিষাবাড়ী ॥
জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় খড়ের পালার নিচ থেকে ২৬ বস্তা ভিজিএফ চাল উদ্ধার করেছে উপজেলা প্রশাসন ও পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে সরিষাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইফুল ইসলাম ১৮ আগস্ট মধ্য রাতে দিকে উপজেলার সাতপোয়া ইউনিয়নের হেলেঞ্চাবাড়ি মোড়ে অভিযান চালিয়ে এই ভিজিএফ চাল উদ্ধার করেন।

জানা গেছে, ঈদুল আযহা উপলক্ষে দু:স্থদের জন্য ভিজিএফ বরাদ্দের চাল কালোবাজারে বিক্রি করা হয়েছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে সরিষাবাড়ীর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম এবং সরিষাবাড়ী থানার ওসি (তদন্ত) মোহাম্মদ মোহাব্বত কবির ১৮ আগস্ট রাত ১২টার দিকে পুলিশসহ উপজেলার সাতপোয়া ইউনিয়নের হেলেঞ্চাবাড়ি মোড়ে অভিযান চালান। এ সময় তারা স্থানীয় ব্যবসায়ী কাবিল উদ্দিনের বাড়ি সংলগ্ন একটি দোকানের পেছনে খড়ের পালার নিচ থেকে ২৬ বস্তা ভিজিএফ চাল উদ্ধার করেন। প্রতিটি ৫০ কেজি ওজনের ২৬ বস্তায় মোট চাল রয়েছে ১ হাজার ৩০০ কেজি। তবে চালগুলো কে কার কাছে বিক্রি করেছে তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। চালগুলো সেখান থেকে উদ্ধার এবং জব্দ করে সরিষাবাড়ী থানা পুলিশের জিম্মায় রাখা হয়েছে।

সরিষাবাড়ীর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম বাংলার চিঠি ডটকমকে বলেন, ‘জব্দ করা ২৬ বস্তা ভিজিএফ চাল সরিষাবাড়ী থানার জিম্মায় রাখা হয়েছে। ১৯ আগস্ট সকালে এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশ আত্মনির্ভরশীল জ্বালানি ব্যবস্থার পথে দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছে : প্রধানমন্ত্রী

সরিষাবাড়ীতে খড়ের পালার নিচে ২৬ বস্তা ভিজিএফ চাল

আপডেট সময় ০১:৪১:৪৫ পূর্বাহ্ন, রবিবার, ১৯ অগাস্ট ২০১৮