ঢাকা ০১:৫১ পূর্বাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর দালালমুক্ত ভূমিসেবা নিশ্চিতের সুপারিশ স্থায়ী কমিটির ২১ জানুয়ারি প্রথম ধাপে ১০০০ ইউপিতে নির্বাচন : ইসি সচিব মাদারগঞ্জে জাতীয় সমবায় দিবস পালিত বিএনপিনেতা ফিরোজ মিয়ার উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত মেলান্দহে ট্রাকচাপায় একই পরিবারের ৩ জনসহ নিহত ৪ ইসলামপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত জামালপুরে স্বাস্থ্য পুষ্টি ওয়াস বিষয়ক মৌলিক প্রশিক্ষণ শুরু দুশ্চিন্তায় মাদারগঞ্জের কৃষকেরা, হাতবদলেই ১৭ টাকার মরিচ ৫০ টাকা কোনো ষড়যন্ত্র দেশের গণতন্ত্রকামী মানুষকে দমিয়ে রাখতে পারবে না : প্রধানমন্ত্রী

নকলায় এক ইয়াবা কারবারি গ্রেপ্তার

শফিউল আলাম লাভলু, নকলা ॥
শেরপুরের নকলা উপজেলায় ৫২টি ইয়াবা বড়িসহ গোলাম মোস্তফা খাজা নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে নকলা থানা পুলিশ। ৫ আগস্ট গভীর রাতে উপজেলার নারায়ণখোলা এলাকার শিকদারপাড়া ঘাট থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি উপজেলার পাঠাকাটা গ্রামের আব্দুল হামিদের ছেলে।

জানা গেছে, শেরপুরের নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান আব্দুল হালিম সিদ্দিকীর নেতৃত্বে উপপরিদর্শক (এসআই) মো. আরিফুল ইসলাম ও সহকারী উপপরিদর্শক (এএসআই) রতন চৌধুরীসহ একদল পুলিশ ৫ আগস্ট গভীর রাতে টহল দিচ্ছিলেন। এ সময় মাদক কারবারি গোলাম মোস্তফা খাজাকে ৫২টি ইয়াবা বড়িসহ গ্রেপ্তার করা হয়।

ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান আব্দুল হালিম সিদ্দিকী বাংলার চিঠি ডটকমকে বলেন, গ্রেপ্তার মাদক কারবারি গোলাম মোস্তফা খাজার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাকে আদালতের মাধ্যমে শেরপুর জেলহাজতে পাঠানো হয়েছে। তিনি আরো জানান, রাতে আরো পাঁচজন অপরাধীকে গ্রেপ্তার করা হয়েছে।

আপলোডকারীর তথ্য

নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর

নকলায় এক ইয়াবা কারবারি গ্রেপ্তার

আপডেট সময় ০৭:২৯:১০ অপরাহ্ন, সোমবার, ৬ অগাস্ট ২০১৮