ঢাকা ১১:০৭ পূর্বাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জনগণের অর্থের প্রতিটি পয়সা দেশের স্বার্থে ব্যয় করতে হবে: প্রধানমন্ত্রী তথ্য কমপ্লেক্স নির্মাণ করা হবে ৬৪ জেলায় : তথ্য প্রতিমন্ত্রী পূজা মণ্ডপে নিরাপত্তা জোরদারের আহ্বান মিল্লাতের জাতীয় পর্যায়ে ১৮ দিবসসহ অন্যান্য দিবস পালনে সরকারের নতুন নির্দেশনা ইসলামপুরে আলাই বিলে শিশু নিখোঁজ মাদারগঞ্জে পানিতে ডুবে প্রাণ গেল ১৬ মাসের শিশু রাতুলের নকলায় মুক্তিযোদ্ধার ভাতা নিয়ে বিরোধ, দ্বিতীয় স্ত্রী আদালতে ইসলামপুরে ছাত্রলীগের অপতৎপরতার প্রতিবাদে ছাত্রদলের মশাল মিছিল ফিনল্যান্ডের যুবক ও চা বিক্রেতার মেয়ের অনন্য প্রেম : ধর্ম বদলে শুভ পরিণয় প্রাকৃতিক পরিবেশ এবং হাতি সম্পদকে ব্যবহার করে এ অঞ্চলে বৃহৎ আকারে পর্যটন শিল্প গড়ে উঠতে পারে : বনমন্ত্রী আব্দুল আউয়াল

বকশীগঞ্জে পুকুরে ডুবে মনি-মুক্তার মৃত্যু

প্রতীকী ছবি

নিজস্ব প্রতিবেদক, জামালপুর ॥
জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় পুকুরের পানিতে ডুবে মনি (২) ও মুক্তা (২) নামে জমজ মেয়েশিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। ১৯ জুন দুপুরে উপজেলার বগারচর ইউনিয়নের মরারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। মৃত জমজ শিশু ওই গ্রামের কৃষক মো. জোয়াদ্দারের মেয়ে।

গ্রামবাসী সূত্রে জানা গেছে, দুই বোন মনি ও মুক্তা ১৯ জুলাই দুপুর দুটার দিকে বাড়ির উঠানে খেলাধুলা করার এক পর্যায়ে দু’জনই নিখোঁজ হয়। স্বজনরা তাদের খোঁজাখুঁজির এক পর্যায়ে বিকেল চারটার দিকে বাড়ির পেছনের পুকুরে শিশু দুটিকে ভাসতে দেখে মৃত অবস্থায় উদ্ধার করে। জমজ শিশুর মৃত্যুতে তাদের পরিবারে এবং প্রতিবেশীদের মধ্যে শোকের ছায়া নেমে আসে। লাশ দুটি দেখতে ওই বাড়িতে অনেক লোক ভিড় করেন।

বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসলাম হোসেন বাংলার চিঠি ডটকমকে বলেন, ‘পুকুরে ডুবে মৃত জমজ শিশু মারা যাওয়ার খবর শুনে ওই বাড়িতে খোঁজ নিয়েছি। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় দুটি লাশ তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।’

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জনগণের অর্থের প্রতিটি পয়সা দেশের স্বার্থে ব্যয় করতে হবে: প্রধানমন্ত্রী

বকশীগঞ্জে পুকুরে ডুবে মনি-মুক্তার মৃত্যু

আপডেট সময় ০৯:৪৮:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ জুলাই ২০১৮