ঢাকা ০১:০৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিএনপির সাবেক মহাসচিব ব্যারিস্টার সালাম তালুকদারের ২৭তম মৃত্যুবার্ষিকী ২০ আগস্ট শেরপুরে পলিথিন শপিং ব্যাগের ব্যবহার বন্ধে মতবিনিময় সভা অনুষ্ঠিত ‎ চাচা-ভাতিজা হত্যা মামলার রায় : সাত আসামির মৃত্যুদণ্ড, সাতজনের যাবজ্জীবন কারাদণ্ড আইন শৃঙ্খলা বাহিনীর সাথে স্প্রিপ্ট প্রকল্পের সভা মাদারগঞ্জে অটোচালকের অর্ধগলিত মরদেহ উদ্ধার জামালপুরে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত জামালপুরে মানবাধিকার নিশ্চিতকল্পে পেশাদার র‍্যাব ফোর্স বিষয়ক সেমিনার জামালপুরে আমার জীবন আমার স্বপ্ন উদযাপন লাঙ্গলজোড়ায় ইটের সলিং রাস্তার উদ্বোধন সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব : প্রধানমন্ত্রী

শ্রীবরদীতে বিলে গোসলে নেমে তিন শিশুর মৃত্যু

প্রতীকী ছবি

সুজন সেন, শেরপুর॥
শেরপুরের শ্রীবরদী উপজেলায় বিলে গোসল করতে নেমে তিন শিশু ডুবে মারা গেছে। ১১ জুলাই সন্ধ্যায় কাউনের চর গ্রামে কাউনের বিলে এ দুর্ঘটনা ঘটে বলে শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল হক জানান। এরা হলো কাউনের চর গ্রামের ফকির আলীর ছেলে নূরে আলম (৫), সোহরাব আলীর ছেলে জোনায়েদ (৪) এবং সুকুর আলীর ছেলে নূর মোহাম্মদ (৬)। এদের মধ্যে একজনের লাশ দুর্ঘটনার পরপরই উদ্ধার করা হয়। বাকি দুই লাশ উদ্ধার হয় রাত সাড়ে ১০টার দিকে। এ ঘটনায় ১২ জুলাই সকালে থানায় ইউডি মামলা দায়ের করা হয়েছে।

শেরপুর ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা সুবল চন্দ্র দেবনাথ জানান, ময়মনসিংহ থেকে আসা ফায়ার সার্ভিসের ডুবুরিরা রাত সাড়ে ১০টার দিকে জোনায়েদ ও নূর মোহাম্মদের লাশ উদ্ধার করেছে।

এলাকাবাসী ও পরিবারের বরাত দিয়ে শ্রীবরদী থানার ওসি রেজাউল হক জানান, সন্ধ্যা ছয়টার দিকে কাউনের চর গ্রামের এই তিন শিশু বাড়ির পাশের কাউনের বিলের পানিতে গোসল করতে যায়। গোসলের এক পর্যায়ে তিনজনই পানিতে তলিয়ে যায়। কিছুক্ষণ পর স্থানীয়রা বিলে নেমে নূরে আলমের মরদেহ উদ্ধার করে। ওসি বলেন, শেরপুর ফায়ার সার্ভিসের ডুবুরি দল চেষ্টা করেও নিখোঁজ দুই শিশুকে উদ্ধার করতে না পরায় ময়মনসিংহ ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে তলব করা হয়।

পরে ঘটনাস্থল পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সেঁজুতি ধর। এমন মর্মান্তিক ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিএনপির সাবেক মহাসচিব ব্যারিস্টার সালাম তালুকদারের ২৭তম মৃত্যুবার্ষিকী ২০ আগস্ট

শ্রীবরদীতে বিলে গোসলে নেমে তিন শিশুর মৃত্যু

আপডেট সময় ০১:০০:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ জুলাই ২০১৮