ঢাকা ০৮:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মাদারগঞ্জে ৯৭২টি ফলজ ও বনজ গাছের চারা বিতরণ মাদারগঞ্জে দুই কোটি ৩৭ লাখ টাকার সড়কে নিম্নমানের খোয়া, অপসারণের নির্দেশ জামালপুর মেডিকেল কলেজ ছাত্রলীগনেতা খালিদ গ্রেপ্তার টানা দুই মাস ধরে ময়মনসিংহ রেঞ্জের সেরা ওসি তদন্ত নাজমুল প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে চীনের ভাইস প্রেসিডেন্টের বৈঠক অনুষ্ঠিত দুর্দান্ত জয়ে গ্রুপ সেরা হয়ে সেমিফাইনালে বাংলাদেশ ‘বিশেষ সৌর বিদ্যুৎ স্থাপন বিল-২০২৬’ দ্রুত সংসদে প্রতিবেদন আকারে উপস্থাপনের সিদ্ধান্ত নভেম্বরের প্রথম ১০ দিনে ১৪০ কোটি ৯০ লাখ ডলার রেমিট্যান্স ট্রাম্পের মানহানি মামলায় বিবিসির অব্যাহতির আবেদন খারিজ, বিচার চলবে বিষাক্ত ধোঁয়ায় বিপর্যস্ত ভারতের বায়ুদূষণ পরিমাপক যন্ত্র

শেরপুর স্বঘোষিত ব্রহ্মচারী প্রবীরকে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন, বিক্ষোভ

শেরপুর : স্বঘোষিত ব্রহ্মাচারী প্রবীরকে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন। ছবি : বাংলারচিঠিডটকম 

শেরপুরের ভণ্ড, প্রতারক ও স্বঘোষিত ব্রহ্মচারী প্রবীর চৌধুরী ওরফে শান্তানন্দ ও তার সহযোগীদের গ্রেপ্তার এবং বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে।

১১ নভেম্বর, বুধবার দুপুরে শেরপুর জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে ঘন্টাব্যাপী এই মানব বন্ধনের আয়োজন করে শেরপুর জেলা পুরোহিত কল্যাণ পরিষদ ও সচেতন সনাতন সমাজ।

এতে বক্তব্য রাখেন প্রবীর চৌধুরী ওরফে শান্তানন্দের ভাই পলাশ চৌধুরী, দিলীপ পোদ্দার, দীপক দাম, আশীষ দে, বিদ্যুৎ দাম, প্রতাপ রায়, রাজীব সোম, অমিত মালাকার প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, স্বঘোষিত ব্রহ্মচারী প্রবীর চৌধুরী ওরফে শান্তানন্দ দীর্ঘদিন ধরে  মামলা ও চাঁদাবাজ, কালো যাদুকারী, পিনোটাইজ করে শেরপুরের বহু মানুষের অর্থ ও স্বর্ণালংকার আত্মসাতকারী এবং নারীলোভী ভণ্ড প্রতারক। তাকে এবং তার সহযোগী বিপ্লব দে লব, শ্যামলী মালাকার, রীতেশ কর্মকার, চয়নিকা, এনামুলসহ অন্যান্য সহযোগীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে। একই সাথে ভণ্ড প্রবীর চৌধুরীকে শেরপুর ছাড়া করতে হবে। নইলে বৃহত্তর কর্মসূচির ঘোষণা করা হবে বলে কঠোর হুশিয়ারী দেন বক্তারা।

প্রবীর চৌধুরী ওরফে শান্তানন্দ এর ভাই পলাশ চৌধুরী এই প্রতিবেদককে বলেন, প্রবীর চৌধুরী ওরফে শান্তানন্দ কোনো ব্রহ্মচারী নয়। ও একটা ভণ্ড প্রতারক মামলাবাজ ও চাঁদাবাজ। ও সবাইকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি ও টাকা দাবি করে। এদের একটি সংঘবদ্ধ চক্র রয়েছে। এদের হয়রানি শিকার হয়ে অনেকেই বড় ভোগান্তি পোহাচ্ছে। এভাবে তো চলতে পারে না। তাই ভণ্ড প্রবীর চৌধুরীকে গ্রেপ্তার করে এর শাস্তি দাবি করছি।

জনপ্রিয় সংবাদ

মাদারগঞ্জে ৯৭২টি ফলজ ও বনজ গাছের চারা বিতরণ

শেরপুর স্বঘোষিত ব্রহ্মচারী প্রবীরকে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন, বিক্ষোভ

আপডেট সময় ০৭:১৭:৩৮ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬