ঢাকা ১১:৫৬ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডেঙ্গু প্রতিরোধে সপ্তাহে দু’দিন ঘরবাড়ি ও আশপাশ পরিষ্কারের আহ্বান প্রধানমন্ত্রীর দুর্বৃত্তদের হামলায় আহত পুলিশ পরিদর্শককে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী চিকিৎসকদের আত্মত্যাগ দেশের জন্য গর্বের বিষয় : স্বাস্থ্যমন্ত্রী শসা চাষে বদলাচ্ছে মাদারগঞ্জের কৃষকের ভাগ্য সোনার মানুষ সেবা সম্মাননা পেলেন জনশক্তির সহকারী পরিচালক ইকরামুন নাহার অবৈধভাবে বালু উত্তোলন : বকশীগঞ্জে ড্রেজার, ডিজেল ইঞ্জিন জব্দ ডিবির অভিযানে ডলার প্রতারক চক্রের সদস্য আটক বকশীগঞ্জে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ৫০ শিক্ষার্থী পেল শিক্ষা উপকরণ মাদারগঞ্জে জীবন্ত পাখি খাদক সাদুল্লাহ গ্রেপ্তার ডেঙ্গু নিয়ে জনসচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিবির অভিযানে ডলার প্রতারক চক্রের সদস্য আটক

দেওয়ানগঞ্জ : জাল ডলারসহ গ্রেপ্তার দুই প্রতারক। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুরের দেওয়ানগঞ্জে জেলা গোয়েন্দা শাখা (ডিবি-২)-এর বিশেষ অভিযানে জাল ডলার প্রতারক চক্রের মো. হযরত আলী (৩০) ও নজরুল ইসলামকে (২২) আটক করেছে ডিবি পুলিশ।

১৩ অক্টোবর, মঙ্গলবার দুপুরে বকশীগঞ্জ উপজেলার মেইন রোডের চৌরাস্তা এলাকা থেকে তাদের আটক করা হয়। আটক হযরত আলী বাহাদুরাবাদ ইউনিয়নের কুতুবেরচর গ্রামের মৃত তালুকদারের ছেলে এবং নজরুল ইসলাম একই গ্রামের জলিল মোল্লার ছেলে।

ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, প্রতারক চক্রের দুই সদস্য বিপুল পরিমাণ জাল আমেরিকান ডলার নিয়ে মোটরসাইকেলে বকশীগঞ্জ পৌর এলাকার চৌরাস্তায় অবস্থান করছে- এমন তথ্যের ভিত্তিতে জামালপুর গোয়েন্দা শাখা-২ (দেওয়ানগঞ্জ)-এর অফিসার ইনচার্জ (ওসি) মো. সজীব রহমানের নেতৃত্বে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

অভিযানে ​৫০০ ডলারের নোট ১০০টি (১ বান্ডিল, জাল), ​১০০ ডলারের নোট ১০০টি (১ বান্ডিল, জাল), ​৫০ ডলারের নোট ৯৫টি (১ বান্ডিল, জাল), ​৫ ডলারের নোট ২০০টি ২ বান্ডিল (১৯৯টি জাল ও ১টি আসল),  ​১ ডলারের নোট ১০০টি ১ বান্ডিল (৯৮টি জাল ও ২টা আসল) জব্দ করা হয়।

​জেলা গোয়েন্দা শাখা-২ এর অফিসার ইনচার্জ (ওসি) মো. সজীব রহমান এই প্রতিবেদককে বলেন, জাল ডলার প্রতারক চক্রসহ সব ধরনের অপরাধীদের বিরুদ্ধে কঠোর অবস্থানে আছি। ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে তাৎক্ষণিক অভিযান পরিচালনা করে জালনোটসহ হাতেনাতে প্রতারকদের গ্রেপ্তার করা হয়। এই অপরাধবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

​জামালপুরের পুলিশ সুপার ফারহানা ইয়াসমিন এই প্রতিবেদককে বলেন, জেলা পুলিশের পক্ষ থেকে বারবার হুঁশিয়ারি দিয়ে আসছি- নকল ও জাল ডলার, মাদক কিংবা অস্ত্র কারবারিদের কোনো স্থান এই জেলায় নেই। ডিবি-২ এর এই সফল অভিযান অত্যন্ত প্রশংসনীয়। প্রতারক চক্রের যেকোনো অপতৎপরতার বিরুদ্ধে আমাদের অবস্থান জিরো টলারেন্স। এই ধরনের অপরাধের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা আরও জোরদার করা হবে।

জনপ্রিয় সংবাদ

ডেঙ্গু প্রতিরোধে সপ্তাহে দু’দিন ঘরবাড়ি ও আশপাশ পরিষ্কারের আহ্বান প্রধানমন্ত্রীর

ডিবির অভিযানে ডলার প্রতারক চক্রের সদস্য আটক

আপডেট সময় ০৯:৩৩:৫৪ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬