ঢাকা ১১:৫৬ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডেঙ্গু প্রতিরোধে সপ্তাহে দু’দিন ঘরবাড়ি ও আশপাশ পরিষ্কারের আহ্বান প্রধানমন্ত্রীর দুর্বৃত্তদের হামলায় আহত পুলিশ পরিদর্শককে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী চিকিৎসকদের আত্মত্যাগ দেশের জন্য গর্বের বিষয় : স্বাস্থ্যমন্ত্রী শসা চাষে বদলাচ্ছে মাদারগঞ্জের কৃষকের ভাগ্য সোনার মানুষ সেবা সম্মাননা পেলেন জনশক্তির সহকারী পরিচালক ইকরামুন নাহার অবৈধভাবে বালু উত্তোলন : বকশীগঞ্জে ড্রেজার, ডিজেল ইঞ্জিন জব্দ ডিবির অভিযানে ডলার প্রতারক চক্রের সদস্য আটক বকশীগঞ্জে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ৫০ শিক্ষার্থী পেল শিক্ষা উপকরণ মাদারগঞ্জে জীবন্ত পাখি খাদক সাদুল্লাহ গ্রেপ্তার ডেঙ্গু নিয়ে জনসচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

বকশীগঞ্জে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ৫০ শিক্ষার্থী পেল শিক্ষা উপকরণ

বকশীগঞ্জ : ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের হাতে শিক্ষা উপকরণ  তুলে দেন ইউএনও) মুরাদ হোসেন। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুরের বকশীগঞ্জ উপজেলার প্রত্যন্ত পাহাড়ি অঞ্চলের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ৫০ জন শিক্ষার্থীর মাঝে বিনামূল্যে শিক্ষা উপকরণ বিতরণ করেছে উপজেলা প্রশাসন। শিক্ষার্থীদের পড়াশোনায় আগ্রহ বাড়ানো, শিক্ষার পরিবেশ উন্নত করা এবং ঝরে পড়ার প্রবণতা রোধে এই উদ্যোগ নেয়া হয়েছে।

১৪ অক্টোবর, বুধবার দুপুরে উপজেলার ধানুয়া কামালপুর ইউনিয়নের প্রত্যন্ত পাহাড়ি অঞ্চল দিগলকোনার এসটি আন্দ্রী বাসসত্তে জুনিয়র হাই স্কুলে এসব শিক্ষা উপকরণ বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুরাদ হোসেন।

বিতরণ করা শিক্ষা উপকরণের মধ্যে ছিল খাতা, কলম, জ্যামিতি বক্সসহ বিভিন্ন প্রয়োজনীয় সামগ্রী। প্রত্যন্ত অঞ্চলের এসব শিক্ষার্থী বিনামূল্যে শিক্ষা উপকরণ পেয়ে আনন্দে উচ্ছ্বসিত। বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের অভিভাবকেরা উপস্থিত ছিলেন।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, প্রত্যন্ত পাহাড়ি এলাকার শিক্ষার্থীরা যেন প্রয়োজনীয় শিক্ষা উপকরণের অভাবে পড়াশোনায় পিছিয়ে না পড়ে, সে লক্ষ্যেই এই উদ্যোগ নেয়া হয়েছে। শিক্ষা উপকরণ পেয়ে শিক্ষার্থীদের মধ্যে পড়াশোনার প্রতি আরও আগ্রহ তৈরি হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

বকশীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুরাদ হোসেন বলেন, শিক্ষার্থীরাই আগামী দিনের ভবিষ্যৎ। প্রত্যেক শিশুরই শিক্ষার সমান সুযোগ পাওয়া উচিত। বিশেষ করে প্রত্যন্ত পাহাড়ি অঞ্চলের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীরা যেন শিক্ষা থেকে পিছিয়ে না পড়ে, সে বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে। শিক্ষার্থীদের পড়াশোনায় আগ্রহ বাড়াতে এবং তাদের বিদ্যালয়মুখী করতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এই উদ্যোগ নেয়া হয়েছে।

জনপ্রিয় সংবাদ

ডেঙ্গু প্রতিরোধে সপ্তাহে দু’দিন ঘরবাড়ি ও আশপাশ পরিষ্কারের আহ্বান প্রধানমন্ত্রীর

বকশীগঞ্জে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ৫০ শিক্ষার্থী পেল শিক্ষা উপকরণ

আপডেট সময় ০৯:২১:৪১ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬