ঢাকা ০১:৫১ পূর্বাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
যে স্মারকগ্রন্থে আবারও জীবন্ত তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-ছেলের মৃত্যু, দাদি আহত স্বাধীনতাবিরোধী শক্তি জামায়াতে ইসলামী নতুন করে ষড়যন্ত্র শুরু করেছে : ওয়ারেছ আলী মামুন ইসলামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত জামালপুরে রাজিব বাসচাপায় অটোরিকশার চার যাত্রী নিহত, আহত ২০ শিশুবান্ধব সমাজ গঠনই হোক আমাদের অঙ্গীকার : সংসদ সদস্য মামুন মাদারগঞ্জে কেমিক্যালের ড্রাম কাটতে গিয়ে বিস্ফোরণ, ওয়েল্ডিং মিস্ত্রির মৃত্যু মাদারগঞ্জে কিশোরী রূপসী হত্যা : প্রেমের সম্পর্কের টানাপোড়েনে ধর্ষণের পর শ্বাসরোধ প্রধানমন্ত্রীর ‘ক্লিন সিটি, গ্রিন সিটি’ পরিকল্পনা দ্রুত বাস্তবায়নের নির্দেশ স্থানীয় সরকার মন্ত্রীর অপহরণ করে ধর্ষণ, ৩ আসামির মৃত্যুদণ্ড

ইসলামপুরে দুই সার ডিলারকে জরিমানা

ইসলামপুর : সার ডিলারের গুদামে ভ্রাম্যমাণ আদালতের অভিযান। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুরের ইসলামপুরে কৃষকের জন্য বরাদ্দকৃত সার অতিরিক্ত দামে বিক্রি ও বিভিন্ন অনিয়মের অভিযোগে দুটি ব্যবসা প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

৩০ আগস্ট, রবিবার সন্ধ্যায় উপজেলার চরপুটিমারী ইউনিয়নের বেনুয়ারচর বাজারে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ মো. জাবায়ের।

অভিযান সূত্রে জানা যায়, বেনুয়ারচর বাজারের বিসিআইসি সার ডিলার মা ট্রেডার্স এবং আমজাদ ট্রেডার্স বিক্রয় কেন্দ্রে ও গুদামে পরিদর্শনে ভ্রাম্যমাণ আদালত। তখন সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত দামে সার বিক্রি, বিক্রয় রেজিস্টারের সাথে রশিদের অমিল, রশিদ ছাড়া সার বিক্রি এবং মজুত তথ্যে অসামঞ্জস্যতার প্রমাণ পাওয়া যায়। এছাড়া কৃষকদের সাথে অসদাচরণের অভিযোগের সত্যতাও মেলে। এ সব অপরাধে সংশ্লিষ্ট ডিলার দুই ডিলারকে ১০ হাজার টাকা করে ২০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

ইসলামপুর উপজেলা কৃষি কর্মকর্তা ফয়সাল আহম্মেদসহ কৃষি বিভাগ ও প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা এই অভিযানে অংশ নেন।

যে স্মারকগ্রন্থে আবারও জীবন্ত তিনি

ইসলামপুরে দুই সার ডিলারকে জরিমানা

আপডেট সময় ১০:০৬:৩৯ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬